Friday, September 18, 2026
WA
Home Bangla এক ঝলকে শিশুর পেটখারাপ কি কি কারণে হতে পারে

এক ঝলকে শিশুর পেটখারাপ কি কি কারণে হতে পারে

0
925
Kids Upset Stomach
Kids Upset Stomach

এক ঝলকে শিশুর পেটখারাপ কি কি কারণে হতে পারে

ড: পলাশ বন্দোপাধ্যায় , কলকাতা, ২৮ অগাস্ট ২০২০

■বিশ্বব্যাপী পাঁচবছরের কম শিশুদের ক্ষেত্রে শিশুমৃত্যুর দ্বিতীয় বৃহত্তম কারণ হলো পেটখারাপ এবং সেই সংক্রান্ত জটিলতা(বৃহত্তম কারণ:অপুষ্টি)
■বেশির ভাগ ক্ষেত্রেই পেটখারাপ ভাইরাস ঘটিত,ফলে জীবনদায়ী ওষুধের দরকার হয় না।
■পেটখারাপে অসুস্থ হয়ে পড়ার কারণগুলো হলো ,স্বাভাবিকের থেকে কম খাদ্যগ্রহণ, খাদ্যনালী থেকে খাদ্যের শোষণের সমস্যা, অতিরিক্ত খাদ্যের চাহিদা,এবং শরীর থেকে অতিরিক্ত মাত্রায় জল,লবন এবং খাদ্য বেরিয়ে যাওয়া।
■প্রথমে সাধারণত পেটব্যথা এবং বমি দিয়ে শুরু হয় পেটখারাপের উপসর্গ।
■বমি বন্ধ হওয়ার পর সাধারণত পায়খানা শুরু হয়।
■বমি করা কালীনও কিন্তু খাদ্যনালী এবং পাকস্থলী থেকে শতকরা ত্রিশ ভাগ জল শোষিত হয়,সুতরাং জল খাওয়ানোর চেষ্টা চালিয়ে যেতে হবে।অল্প করে বার বার।
■বেশিরভাগ ক্ষেত্রে বাড়িতে পরিমিত জল এবং ও.আর. এস খাইয়ে পেটখারাপের চিকিৎসা সম্ভব।তবে চিকিৎসকের তত্ত্বাবধান জরুরী।
■খাওয়ার অবস্থায় আসার সঙ্গে সঙ্গে শিশুকে সুষম সহজপাচ্য অর্ধতরল খাবার দেওয়া শুরু করতে হবে।
■বুকের দুধ খাওয়া শিশুদের কোনো মতেই বুকের দুধ দেওয়া বন্ধ করা যাবে না।
■যতক্ষণ শিশু মুখে খেতে পারবে ততক্ষণ
তার স্যালাইন প্রয়োজন নেই।
■কিছুই খেতে পারছে না,ছঘন্টা মূত্রত্যাগ করেনি,ঝিমিয়ে পড়ছে, লাগাতার বমি এইসব পরিস্থিতিতে শিশুকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করতে হবে।
■সেরে ওঠার ওর শিশুর খাদ্যের চাহিদা বেশি হয়।দুবার অতিরিক্ত খাবার অন্তত চোদ্দ দিন ধরে শিশুর জন্য বরাদ্দ করতে হবে।
■দেখা গেছে সেরে ওঠার পর চোদ্দ দিন শিশুকে জিঙ্ক খাওয়ালে অন্তত ছমাসের মধ্যে তার পুনরায় পেটখারাপের সম্ভাবনা কমে।
■শিশুখাদ্য তৈরির সময় বাসনকোশনের পরিচ্ছন্নতা এবং ঠিক মতো হাত ধোয়া ভীষণ জরুরি।
■নবজাতককে রোটা ভাইরাসের মুখে খাওয়া টিকা সময়মতো দিয়ে দিতে হবে,কারণ বিশ্বব্যাপী ছমাস বয়স পর্যন্ত রোটা ভাইরাসের কারণে শিশুদের পেটখারাপ সবথেকে বেশি হয়।
■স্থূল শিশু এবং প্রোটিন অপুষ্ট শিশুর ক্ষেত্রে ডিহাইড্রেশনের মাত্রা বোঝা খুবই দুষ্কর।সেক্ষেত্রে প্রথম থেকেই চিকিৎসকের সঙ্গে নিবিড় যোগাযোগ প্রয়োজন।
■দেখা গেছে পেটখারাপ চলাকালীন দুধ এবং আটা ময়দার জিনিস কম খেলে পেটখারাপ তাড়াতাড়ি ঠিক হয়।
■কোনোমতেই রোগ নিরাময়ের আগে শিশুকে স্কুলে পাঠাবেন না।
■কি ওষুধ লাগবে তা শিশুর চিকিৎসক ঠিক করবেন।আপনি নন।আপনার নেট সার্চিং তো নয়ই।

■পেটখারাপ সঠিক চিকিৎসায় খুব তাড়াতাড়ি ঠিক হয় আবার অবহেলায় মৃত্যুরও কারণ।সুতরাং,সাবধান।

পলাশ_বন্দ্যোপাধ্যায়,২৮.০৮.২০২০

*** All are advised to discuss with their medical practitioner/doctor/caregiver before you change anything advised by them. Self-medication is not at all advised or encouraged. IBG NEWS neither support nor deny any views expressed here as a media partner we are happy to share the information for an academic learning point of view. Discuss with your doctor for any action you need to take.***

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights