Saturday, September 19, 2026
WA
Home Bangla দক্ষিণ-পূর্ব রেলের সাফল্য এবং উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার

দক্ষিণ-পূর্ব রেলের সাফল্য এবং উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার

0
869
Indian Railways to continue to give Shramik Special Trains to States as demanded
Indian Railways to continue to give Shramik Special Trains to States as demanded

দক্ষিণ-পূর্ব রেলের সাফল্য এবং উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার

By PIB Kolkata

কলকাতা, ১১ সেপ্টেম্বর ২০২০

দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী সঞ্জয় কুমার মোহান্তি আজ অনলাইনের মাধ্যমে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের এই রেলের বিভিন্ন সাফল্য ও উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন। কোভিড-১৯ মহামারীর সময় দেশজুড়ে লকডাউন এবং আনলক পর্বে দক্ষিণ-পূর্ব রেল পণ্য পরিবহন করে সবথেকে বেশি রাজস্ব আয় করেছে।


শ্রী মোহান্তি পাওয়ার পয়েন্টের সাহায্যে দক্ষিণ-পূর্ব রেলের পণ্য পরিবহনের তথ্য, দ্রুত গতিতে বিভিন্ন শাখায় ট্রেন চলাচল, বিভিন্ন টার্মিনালে ট্রেনের জট এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, সাঁকরাইল পণ্য টার্মিনালের উন্নয়নে বিশেষ উদ্যোগ, ফুল ও মালা পরিবহনের জন্য বিশেষ ট্রেন, পার্সেল স্পেশাল ট্রেন, কিষাণ রেল সহ বিভিন্ন উদ্যোগের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। এই রেলের সদর দপ্তর সহ খড়গপুর, আদ্রা, রাঁচি এবং চক্রধরপুর- এই ৪টি ডিভিশনাল সদর দপ্তরে ব্যবসার উন্নয়নে বিশেষ দপ্তর তৈরি করা হয়েছে। কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে স্বাস্থ্য সংক্রান্ত পরিকাঠামো, শ্রমিক স্পেশাল ট্রেন চালানো, মাস্ক, স্যানিটাইজার, গ্লাভস ও পিপিই তৈরি, সমাজের প্রান্তিক মানুষদের জন্য খাদ্য বন্টন করার উদ্যোগের কথাও জেনারেল ম্যানেজার জানিয়েছেন। ২০১৯-২০ এবং ২০২০-২১ সালে এই রেলের বিভিন্ন জায়গায় বিদ্যুতায়নের কাজ, রক্ষণাবেক্ষণ সহ পরিকাঠামো উন্নয়নের বিষয়ে বিস্তারিত তথ্য এই সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। সাঁতরাগাছি রেল স্টেশনের নতুন ফুট ওভারব্রিজ তৈরি সহ আধুনিকীকরণের কাজের বিষয়েও শ্রী মোহান্তি জানিয়েছেন। 

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights