Tuesday, September 29, 2026
WA
Home Bangla ভার্চুয়াল সিনেমা প্রদর্শনী প্লাটফর্ম “মাই সিনেমা হল” – আয়োজিত হয়েছে “মাই...

ভার্চুয়াল সিনেমা প্রদর্শনী প্লাটফর্ম “মাই সিনেমা হল” – আয়োজিত হয়েছে “মাই শর্টস্”

0
1111
Best Film
Best Film

MY SHORTS: COMPLETE WINNERS LIST AND PRESS RELEASE (BENGALI)

সেরা ছবি: A Silent Warble

দ্বিতীয় সেরা ছবি: Little Paradise

তৃতীয় সেরা ছবি (যৌথ):Ticket

তৃতীয় সেরা ছবি (যৌথ): Sampurak

বিশেষ জুরি পুরস্কার: Lost & Found

সেরা ছবি (দর্শক নির্বাচিত):  Tandoori

শ্রেষ্ঠ পরিচালনা: শুভঙ্কর বেরা (Little Paradise)

শ্রেষ্ঠ সম্পাদনা: প্রবাল চক্রবর্তী (Sampurak)

শ্রেষ্ঠ চলচ্চিত্রগ্রহণ : শুভদীপ দে (Golem)

শ্রেঠ গল্প/চিত্রনাট্য: প্রবাল চক্রবর্তী (Sampurak)

শ্রেষ্ঠ অভিনেতা (যৌথ): গিরিশ.এম. প্যাটেল (A Silent Warble)

শ্রেষ্ঠ অভিনেতা (যৌথ): এমডি. সহিদুর রেহমান (Golem)

শ্রেঠ অভিনেত্রী: চন্দ্রেয়ী ঘোষ (Sampurak)

শ্রেষ্ঠ শিশু অভিনেতা: ঋষু দে (Little Paradise)

শ্রেষ্ঠ শিশু অভিনেত্রী: সঙ্গস্থিতা ব্যানার্জি (Little Paradise)

ভার্চুয়াল সিনেমা প্রদর্শনী প্লাটফর্ম “মাই সিনেমা হল” – এর উদ্যোগে গত অক্টোবর ১৮ থেকে নভেম্বর ১৫ অবধি আয়োজিত হয়েছে -“মাই শর্টস্” – একটি যুগান্তকারী ভার্চুয়াল – স্বল্প দৈর্ঘের বাংলা চলচ্চিত্র উৎসব।স্বল্প দৈর্ঘের চলচ্চিত্র জগতে এরকম প্রয়াস এই প্রথম। একই সঙ্গে ছবির প্রদর্শন এবং অর্থ উপার্জনের সুবর্নসুজোগ পেয়েছেন ছবি নির্মাতারা | সম্প্রতি ডিজিটালই আয়োজিত হয়ে গেলো এই উৎসবের অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন অনুষ্ঠান |

এই চলচ্চিত উৎসবের প্রধান বিচরমন্ডলীতে ছিলেন প্রখ্যাত অভিনেত্রী-পরিচালক অপর্ণা সেন, অর্ঘকমল মিত্র ( পুরস্কার প্রাপ্ত সম্পাদক ), অনিক দত্ত ( খ্যাতিনামা পরিচালক ), ও সোহাগ সেন ( অভিনেতা ওনাটক ব্যাক্তিত্ব )।

স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়া এবং চলচ্চিত্র বিশেষজ্ঞ বিচারকদের যোগ্যতা এই উৎসবকে এক অন্য মাত্রা এনে দেয় |

চলচ্চিত্র নির্মাতা, নির্দেশকদের কাছ থেকে খুব ভালো প্রতিক্রিয়া পাওয়া গেছে।

৩০০ এরও উপর ছায়াছবি জমা পড়ে যার মধ্যে বিভিন্ন ছবি আন্তর্জাতিক পুরস্কারে পুরস্কৃত এবং অনেক ছবি বিভিন্ন নুতন উদিয়মান নির্মাতা, নির্দেশকের তৈরি।প্রাথমিক স্ক্রীনিং এর পর সর্বোচ ৬৯ টি ছবি শর্টলিস্টেড করা হয় | সামাজিক পরিস্থিতি, বর্তমান, সম্পর্কের গল্প, সাইন্স ফিক্শন এর মতো বিস্তর মুল্যবান কিছু বিষয় তুলে ধরে এখানে নির্বাচিত ছবিগুলো।

দর্শকদের সংখ্যা এবং তাঁদের প্রতিক্রিয়া খুবই ভালো এবং সন্তোষজনক।

“A SILENT WARBLE”, “LITTLE PARADISE”, “সম্পূরক” “উহাদের কথা” – এর মতো ৮টি ছায়াছবি “সর্বশ্রেষ্ঠ ছায়াছবি” বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়।

মাই সিনেমাহলের প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, যাত্রিক চক্রবর্তী বললেন – “আমাদের একটি বড় উদ্দেশ্য ছিল – একজন শর্ট ফিল্মমেকার যাতে টিকিটের বিনিময়ে তাঁর তৈরি ছবি দর্শকদের নিকট পৌঁছে দিতে পারে। সেই উদ্দেশ্যে আমরা অনেকাংশেই সফল হতে পেরেছি বলে আমরা মনে করি। প্রচুর দর্শক টিকিট কেটে শর্ট ফিল্মস দেখতে আগ্রহী হয়েছেন।”

কল্যাণময় চ্যাটার্জী, মাই সিনেমাহলের আরেকজন অন্যতম প্রধান কর্ণধার বলেন – “এই চলচ্চিত্র উৎসব বেশ সাড়া জাগিয়েছে। বেশ কিছু ভালো ছবি এসেছে এতে। প্রচুর দর্শক এসেছেন ছবি দেখতে। আমাদের উদ্দেশ্যও এটাই ছিল, ভালো ছবি দর্শকদের কাছে পৌঁছে দেবার।”

শুভঙ্কর বেরা, দ্বিতীয় শ্রেষ্ঠ ছবি এর পরিচালক বলেন, “এই সম্মান ও একাধিক পুরস্কার পেয়ে আমি ও আমার টিম উচ্ছসিত | আমাদের ছোট্ট প্রয়াস যে এভাবে পরিচিতি ও প্রশংসা পেয়েছে তার জন্য আমরা বিচারকমন্ডলী এবং দর্শকদের কাছে কৃতজ্ঞ |”

বিখ্যাত পরিচালক এবং অন্যতম বিচারক অনিক দত্ত বলেন,” এই উৎসবচিত্র নির্মাতাদের গুণগ্রাহী দর্শক গোষ্ঠির কাছে নিজেদের ছবি দেখাবার সুযোগ করে দিয়েছে। আমার স্থির বিশ্বাস জাতীয় ও আন্তর্জাতিক ফিল্ম উৎসবে ভালছবি বেছে নেবার জন্য এই উৎসবের ছবিগুলির ভান্ডার প্রয়োজনীর বলে গণ্যহবার যোগ্যতা রাখবে। “

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights