১১৪ তম ডাক আদালত ২৮ শে জানুয়ারি অনুষ্ঠিত হবে
By PIB Kolkata
কলকাতা, ২৩শে ডিসেম্বর, ২০২০
কলকাতার যোগাযোগ ভবনে পশ্চিমবঙ্গ সার্কেলের চীফ পোস্টমাস্টার জেনারেলের দপ্তরে ২৮শে জানুয়ারি বেলা এগারোটার সময় একটি ডাক আদালতের আয়োজন করা হয়েছে । পশ্চিমবঙ্গ সার্কেলের চিফ পোস্টমাস্টার জেনারেল এই আদালতের পৌরোহিত্য করবেন। কোভিড-১৯ মহামারীর প্রেক্ষিতে এই আদালত গুগল মিটে অনুষ্ঠিত হবে ౼ অর্থাৎ অংশগ্রহণকারীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এখানে যোগদান করতে পারবেন। পশ্চিমবঙ্গ, সিকিম, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকার ডাক পরিষেবা সংক্রান্ত বিভিন্ন বকেয়া অভিযোগ, যেগুলির দীর্ঘদিন ধরে কোনো নিষ্পত্তি হয়নি, আদালতে সেই সব অভিযোগগুলিরই শুনানি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে অভিযোগটিতে রেফারেন্স নাম্বার, আগের যে তারিখে ডাক বিভাগ থেকে চিঠি এসেছিল সেই তারিখের উল্লেখ এবং অভিযোগকারীর ফোন নাম্বার থাকতে হবে । ৮ ই জানুয়ারির মধ্যে ডাকযোগে শ্রী বি কে পাল, এডিপিএস (পিজি), অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল, ওয়েস্ট বেঙ্গল সার্কেল, পি৩৬, চিত্তরঞ্জন এভিনিউ, কলকাতা ৭০০০১২, এই ঠিকানায় চিঠি পৌঁছাতে হবে । ইমেলও করা যেতে পারে। ইমেল এড্রেস cpmg_wb@indiapost.gov.in ।
অভিযোগকারীকে ২৮ শে জানুয়ারি বেলা এগারোটার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুগল মিটের সাহায্যে ডাক আদালতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে আরো কিছু জানার থাকলে এডিপিএস (পিজি)-র সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। টেলিফোন নাম্বার ০৩৩- ২২১২০২৫০ অথবা ০৩৩-২২১২০৬১২।

















