Tuesday, September 29, 2026
WA
Home Bangla নগরউখড়া লোক উৎসব উদ্বোধন করলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল

নগরউখড়া লোক উৎসব উদ্বোধন করলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল

0
1038
Prof. Paul at Akhaura Folk Festival
Prof. Paul at Akhaura Folk Festival

নগরউখড়া লোক উৎসব উদ্বোধন করলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য গৌতম পাল

নিজস্ব প্রতিবেদক: নগরউখড়া লোক উৎসব ২০২১ রবিবার ২৪ জানুয়ারি আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করলেন কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য ও ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের চিকিৎসা বিজ্ঞান শাখার সভাপতি ড. গৌতম পাল।
প্রদীপ জালিয়ে শুভ উদ্বোধন করলেন অধ্যাপক গৌতম পাল। মেলার উদ্বোধন মঞ্চে উপস্থিতি ছিলেন উদার আকাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমেদ, এলাকার বিডিও অর্নিবাণ মজুমদার, প্রাক্তান অধ্যাপক ড. নৃপেন্দ্রনাথ মণ্ডল প্রমুখ।

মূল্যবান বক্তব্য রাখেন অতিথিবৃন্দের সঙ্গে উদ্বোধক গৌতম পাল।

নগরউখড়া লোক উৎসব কমিটির সভাপতি স্বপন তালুকদার, যুগ্ম সম্পাদক অনিল ঘোষ ও বিনয় দেবনাথ ঐকান্তিক উদ্যোগ নিলেন লোক উৎসব সফল করতে।

আটদিন ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার মধ্য দিয়ে পরিচালিত হবে এই লোক উৎসব। নদীয়া জেলার হরিণঘাটা ব্লকের নগড়উখড়া অঞ্চলে ১২ বছর ধরে পরিচালিত এই লোক উৎসব। মানুষের মনে এক অন্য রকম সাড়া ফেলেছে ইতিমধ্যেই। বাংলার সমস্ত জেলার হস্ত শিল্প, বীরভূমের কাঁথা স্টীচ, মুর্শিদাবাদের পাটের কাজ, নদীয়ার বাশের কাজ, পূর্ব মেন্দীপুরের পট শিল্পীর কাজ, বাঁকুড়ার ডোকড়া, বিভিন কুটির হস্ত শিল্প, এলাকার কৃষকদের নিজের জমিতে উৎপাদন করা ফসলের প্রদর্শনী, এলাকার চিত্র শিল্পীদের চিত্র প্রদর্শনী সহ বাংলার সমস্ত জেলার লোক শিল্পীদের উপস্থিতি ও বাউল শিল্পীদের উপস্থিতিতে এই মেলার সার্বিক রূপ ফুটে ওঠে। সঙ্গে থাকছে একাধিক মনোহরী দোকান পার্ট ও নাগরদোলা। বলছিলেন সাংস্কৃতিক সম্পাদক মৃন্ময় ভৌমিক।

Prof. Paul at Akhaura Folk Festival
Prof. Paul at Akhaura Folk Festival

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights