আ মরি মোর বাঙলা ভাষা
——————————————
আমার ভাষা, আমার গর্ব,
আছে কার সাহস, করবে খর্ব?
বাঙলা মোদের মাতৃ ভাষা,
বাঙালির কাছে সেটাই গর্ব।
বাঙলার মাটি, বাঙলার জল,
বাঙলা ভাষা আমাদের প্রাণ ।
স্বীকৃতি পেতে হয়েছে শহীদ
কতজন যে দিয়েছে প্রাণ ।
এমন মধুর ভাষা আমাদের
এমন মোদের ভাষার টান।
অনেক রক্ত ঝরিয়ে তবেই,
রাখা গেছে এই ভাষার মান।
তাইতো বাঙালি স্মরণ করে,
একুশ তারিখ ফেব্রুয়ারি মাস।
রক্তে লেখা ভাষা দিবস।
মায়ের ভাষা রক্ষা করতে,
ভয় পাওনি তোমরা মরতে।
ভাষার অধিকার এনেছো ছিনিয়ে,
সব কিছু দিয়ে বলিদান।
মাতৃভাষা রক্ষা করতে,
রক্ত দিয়ে মা’কে করেছো প্রণাম।
ভাষা দিবসে শহীদ তোমরা,
গ্রহণ কর,
এই বাঙালির ক্ষুদ্র সেলাম।
নমস্কারান্তে- সুনন্দ মিত্র












