Monday, October 26, 2026
WA
Home Bangla “বডিবিল্ডিং এবং ফিটনেস” কম্পিটিশন

“বডিবিল্ডিং এবং ফিটনেস” কম্পিটিশন

0
1093
"বডিবিল্ডিং এবং ফিটনেস" কম্পিটিশন
"বডিবিল্ডিং এবং ফিটনেস" কম্পিটিশন

২৩শে ফেব্রুয়ারী ২০২১, মঙ্গলবার, সল্টলেকের একটি লঞ্জ – এ আয়োজন করা হয়েছিল প্রেস মিটের । যেখানে ঘোষণা করা হয়, আগামী ২৭শে ফেব্রুয়ারী ২০২১ – এ আয়োজিত ফিটনেস এবং বডি বিল্ডিং প্রতিযোগীতার ।

আগামী ২৭ তারিখ, কলকাতার একোয়াটিকায়, এম.বি ক্লাসিক আয়োজন করেছে “বডিবিল্ডিং এবং ফিটনেস” কম্পিটিশনের । আয়োজকবৃন্দদের কথায় “পূর্বভারতে বৃহত্তম ফিটনেস ও বডিবিল্ডিং প্রতিযোগিতা রূপে আত্মপ্রকাশ করতে চলেছে এই ‘এম বি ক্লাসিক’।” পুরো ইন্সটার্ন ইন্ডিয়া থেকে প্রায় ৩৫০ থেকে ৪০০ অ্যাথলিট অংশগ্রহণ করবে এবং আর্ম রেসলিং, বডিবিল্ডিং-এর পাশাপাশি এই প্রতিযোগিতায় থাকবে জুম্বা ফিটনেস-এর মতো বিষয়গুলি । পুরুস্কার মূল্য হিসাবে থাকবে ৩ লক্ষ টাকা ও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে । এই প্রতিযোগিতায় অতিথি রূপে উপস্থিত থাকতে পারেন ২০১৫ ও ২০১৬ সালের মিস্টার এশিয়া এবং ২০১৭ সালের মিস্টার ভুটান খ্যাত ভুটানের প্রাক্তন সেনাধিকারিক ও বলিউডি নায়ক সাঙ্গে সেল্ট্রিম ।

এই প্রেস-মিটে উপস্থিত ছিলেন, এম.বি ক্লাসিকের ডাইরেক্টর পিউ মজুমদার, প্রোমোটার মৈনাক ব্যানার্জী সহ – গগন সাচদেব, ভিনিত বাপটিস্ট, অজয় হেলা, ইবান ব্যানার্জী, সঞ্জয় মুর্লি এবং শুভঙ্কর সহ অন্যান্যরা ।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights