উত্তরের খোঁজে উত্তর বাংলায় “বিজেপির গ্যাস বেলুন” নিয়ে প্রতিবাদী মমতা
মোদী যখন কলকাতায় দিদি তখন শিলিগুড়ির পথ ধরে রান্নার গ্যাস নিয়ে প্রতিবাদী মিছিলে ।
প্রতিদিন বাড়ছে পেট্রল ডিজেল আর গ্যাসের দাম এই নিয়েই সরব দিদি । তাঁর দাবি মতো তিনি মানুষের পাশে ছিলেন আছেন থাকবেন ।
আজ মানুষের মূল্য বৃদ্ধি নিয়ে “ওয়ান ট্যু ওয়ান” মোদী কে চ্যালেঞ্জ করলেন মমতা। মোদির দাম কত ? তাও জানতে চাইলেন দিদি ।
অনেক বিশ্বস্ত সঙ্গী আজ অন্য শিবিরে তবু তিনি আশাবাদী মানুষ তাঁর সাথে আছেন ।
খেলার আহ্বান আবারো দিলেন তারিখ ২রা মে ২০২১ ময়দান বাংলার নির্বাচন আর দর্শক বাংলার মানুষ (?) ।
০২ +০৫+ ২০২১ নিমরোলজি বলে যোগফল ৩ অর্থাৎ বৃহস্পতির সংখ্যা, তাই কার বৃহস্পতি তুঙ্গে বাংলার মানুষ জানতে চায় ।

















