এবারের পশ্চিমবঙ্গের মন্ত্রী সভায় সংখ্যালঘু সম্প্রদায় থেকে আসছেন প্রাজ্ঞ আইপিএস ড:হুমায়ুন কবির
অনেকদিন পরে মনের মতো একজন দক্ষ উচ্চশিক্ষিত মন্ত্রী আসছেন বাংলার মন্ত্রিসভায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপযুক্ত প্রতিনিধি হিসাবে । অভিনন্দন আইপিএস ড:হুমায়ুন কবির । ড: কবির সেই বিরল কিছু আমলা ও পুলিশ কর্তাদের একজন যার সম্পর্কে বলা যায় সরস্বতীর বরপুত্র।
জীববিজ্ঞানে ডক্টরেটের সাথে একজন সুদক্ষ লেখক ও সমাজ কর্মী । তাঁর একাধিক উপন্যাস ,গল্প প্রথম সারির পত্রিকা ,ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে ।
অনেকদিন থেকে হুমায়ুন সাহেব কে চিনি কাছ থেকে , এইটুকু নিশ্চিন্তে বলা যায় দিদি মানুষ চিনতে ভুল করেননি । কর্মজীবনেও তিনি মানুষের জন্য নিজের মোবাইল ২৪x৭ খোলা রাখতেন ।
শক্ত হাতে যেমন অসামাজিক কাজ রুখে দিয়েছেন হয়েছেন রাজনৈতিক প্রভুদের বিরাগভাজন কিন্তু শিরদাঁড়া সোজা করে লড়ে গেছেন সকল লড়াই ।
আমার মেয়ে যখন হাসপাতালে নিয়মিত খোঁজ করেছেন দিয়েছেন সাহায্যের আশ্বাস এ কথা হয়তো তাঁর মনে নেই কিন্তু এই বাবার মনে আছে ।
তাঁর চলচিত্র পরিচালনার দিনগুলো তে দেখেছি শিল্পী কবিরের ছোঁয়া । নিজের গল্প ও পরিচালনায় “আলেয়া” সিনেমার প্রিমিয়ারে ডেকে নিলেন আমাকে সপরিবারে , সেই দিন দেখেছিলাম ড:হুমায়ুন কবির মানুষ হিসাবেও অনেক বড় মনের মানুষ ।
আগামীদিনে দিদি যে দপ্তর তাঁকে দায়িত্বে আনলেন আশা করি তাঁর নেত্র্রীত্বে বাংলার সার্বিক উন্নতি হবে ।
আগাম ঈদ মুবারক ও প্রার্থনা রইলো ড:হুমায়ুন কবির ও তাঁর পরিবারের জন্য ।

Humayun Kabir 
CM Mamata Banerjee launched “Uttaran” a Book by IPS Humayun Kabir 
Humayun Kabir President Nabachetona Honored by Baharampur Municipality’ Counselor Mr. Addya 
Suman Munshi with Aleya Director Dr. Humayun Kabir IPS 
Aleya The Film By Humayun Kabir IPS 
Aleya The Film By Humayun Kabir IPS Pic 4 
Humayun Kabir & his Wife Anindita in Aleya Bengali Film













