Monday, October 26, 2026
WA
Home Bangla প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আইডিইএক্স-ডিআইও-এর মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে উদ্ভাবনের জন্য ৪৯৮.৮...

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আইডিইএক্স-ডিআইও-এর মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে উদ্ভাবনের জন্য ৪৯৮.৮ কোটি টাকা বাজেট সংক্রান্ত সহায়তা অনুমোদন করেছে।

0
1161
Shri Rajnath Singh - The Union Minister for Defence
Shri Rajnath Singh - The Union Minister for Defence

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আইডিইএক্স-ডিআইও-এর মাধ্যমে প্রতিরক্ষা ক্ষেত্রে উদ্ভাবনের জন্য ৪৯৮.৮ কোটি টাকা বাজেট সংক্রান্ত সহায়তা অনুমোদন করেছে।

By PIB Kolkata

নয়াদিল্লী, ১৩ জুন, ২০২১

প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিং আগামী পাঁচ বছরের জন্য প্রতিরক্ষা ক্ষেত্রে উৎকর্ষতার জন্য উদ্ভাবন (আইডিইএক্স)- প্রতিরক্ষা উদ্ভাবনী সংস্থা (ডিআইও)এর জন্য ৪৯৮.৮ কোটি টাকার বাজেট সংক্রান্ত আর্থিক সহায়তায় অনুমোদন দিয়েছেন। এই আর্থিক সাহায্যের ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ‘আত্মনির্ভর ভারত অভিযান’এর অঙ্গ হিসেবে আইডিইএক্স-ডিআইও ক্ষেত্রে উৎসাহ প্রদানে সাহায্য করবে। একইসঙ্গে দেশের প্রতিরক্ষা ও মহাকাশ ক্ষেত্রে আত্মনির্ভরতার পথও প্রশস্ত হবে।
প্রতিরক্ষা উৎপাদন দপ্তরের আওতাধীন ডিআইও স্থাপন এবং আইডিইএক্স-এর পরিকাঠামো তৈরির লক্ষ্যই হল দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থা, স্টার্টআপ সংস্থা, স্বতন্ত্র উদ্ভাবনী সংস্থা, গবেষণা ও উন্নয়ন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলিতে বিনিয়োগ বৃ্দ্ধিতে সাহায্য যোগানো এবং প্রযুক্তি ক্ষেত্রে উন্নতি সাধন। এতে দেশের প্রতিরক্ষা ও মহাকাশ ক্ষেত্রে সুবিধা হবে। আগামী ৫ বছরের জন্য এই ৪৯৮.৮ কোটি টাকার বাজেট সংক্রান্ত সহায়তার ফলে প্রায় ৩০০টি স্টার্টআপ, অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ সংস্থা, ২০ জনের অংশীদার নিয়ে গঠিত ইনকিউবেটরদের আর্থিক সহায়তা প্রদান করা সম্ভব হবে। প্রতিরক্ষা ও মহাকাশ ক্ষেত্রে ভারতীয় উদ্ভাবনমূলক ইকো ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা পূরণের পাশাপাশি নানান সমস্যা সমাধানের পথও বেরিয়ে আসবে। এতে দেশের মহাকাশ ও প্রতিরক্ষা ক্ষেত্রে বিশেষ সুবিধা মিলবে।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights