Monday, October 26, 2026
WA
Home Bangla ঘুমিয়ে ছিলাম ত্রিশ বছর

ঘুমিয়ে ছিলাম ত্রিশ বছর

0
1193
Sleeping Beauty
Sleeping Beauty

ঘুমিয়ে ছিলাম ত্রিশ বছর
সুমন মুন্সী

শীত ঘুমেতে ঘুমিয়ে ছিলাম, ত্রিশ বছর ধরে ।

বসন্তের দিনগুলো এলো যখন ফুরিয়ে,
জেগে উঠে চেয়ে দেখি, তুমিও ছিলে ঘুমিয়ে ।

স্বপ্ন গুলো মেলাতে বসে, দেখছি দুজন যখন ,
তোমার আমার স্বপ্ন ঘোলা, একই লাগে এখন ।

ছোটবেলার চরুইভাতি কিংবা পুতুল বিয়ে,
স্বপ্তপদী নাইবা হলো, ছাদনা তলায় গিয়ে।

মনের মানুষ মনেই থাকে ,স্বপ্ন থাকে পাশে,
বাস্তবেতে স্বপ্ন গুলো লুটিয়ে পরে থাকে।

ফুলের মাঝে ফুলসজ্জা, চাঁদনী রাতে দেখা ,
প্রথম আবেশ ফুরিয়ে, এখন সংসারে মন বাঁধা ।

বাঁধনটাই পরশ মনি, যায়না আর ছেঁড়া,
বাঁধন ঘিরেই স্বপ্ন বুনি, উড়া যে আজ মানা ।

হটাৎ যদি দোলা লাগে, রোমাঞ্চ জাগে মনে ,
উড়া যাদের মানা, তাদের কি এ স্বাদ সাজে ।

সাজিয়ে নিয়ে জীবন খানা মেকি সুখের আশে ,
কল্পনাতে ঢেউ দিলে, আজ মন কাঁদে ।

সুখের আশা করি কেনে, সুখ যে বিকি কিনি ,
রোজ রাতেতে হাত বদলে, শরীরটাকে চিনি ।

চোখের কোনে জল আসে, আর ডুকরে কাঁদেই মন ,
কোথায় গেলো ছেলেবেলার বন্ধুরা এখন ।

হটাৎ যদি হেসে ফেলি কান্না আসবে ধেয়ে ,
অজানা এই ভয়েতেই কি দেব মন ভাসায়ে ?

আজকে থেকে শপত করি,যাবোনা এভাবে ফুরিয়ে ।

বাঁচার আশাই বাঁচিয়ে রাখে, স্বপ্ন গুলো কে ,
সাঁঝের প্রদীপ জ্বালিয়ে নিয়ে অপেক্ষাতে আছি

স্বপ্ন গুলো দেখতে আবার, রাজি আছি ।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights