কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে মহা সাড়ম্বরে গুরু পূর্ণিমা পালন
সুপ্রকাশ চক্রবর্তী,কলকাতা , ২৫ জুলাই ২০২১
গুরুদেবের প্রতি শ্রদ্ধা জানাতে দেশ জুড়ে পালিত হচ্ছে গুরু পূর্ণিমা। কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের উদ্যোগে মহা সাড়ম্বরে গুরু পূর্ণিমা পালন করা হয়। কলকাতা বালিগঞ্জে ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে ভোর থেকেই ছিল সমবেত আরতী, যজ্ঞ, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ সহ নানা অনুষ্ঠান। দেশ-বিদেশের সংঘের কার্যালয়গুলোতে এবং হিন্দু মিলন মন্দিরেও গুরু পূর্ণিমা অনুষ্ঠিত হয়।
সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ গুরু পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
















