Tuesday, September 29, 2026
WA
Home Bangla এই মেয়ে কি নাম তোর?

এই মেয়ে কি নাম তোর?

0
1214
E Desh Amar Janmobhumi - Goddess Durga Universal source of strength
E Desh Amar Janmobhumi - Goddess Durga Universal source of strength

এই মেয়ে কি নাম তোর?
সুমন মুন্সী, কলকাতা

এই মেয়ে কি নাম তোর? কোথায় থাকিস?

আমি সেই মেয়ে, যার নাম কখন শিউলি, কখন নার্গিস, কখন বা লিলি ।

এক নামে আর কে ডাকে আমায় বলো।
অন্ধকার গলি থেকে, পানশালা কিংবা তারকা খচিত ঘর,
সাৰ জায়গায় থাকি আমি, দিলরুবা আমি ।

রোজরাতে যখন বাবুদের সোহাগ জাগে, তখন দিলরুবা আমি ।
দিল না দিলেও, দেহটা তো দিতে পারি? কি বলো?

যে রাতে আমার দুয়ার গেলো হঠাৎ খুলে, চমকে দেখি, আব্দুল চাচা!
এতো রাতে?
ইন্দজিৎও এসেছে সাথে, যাকে গভীর রাতে স্বপ্নে দেখতাম সেই ইন্দ্রজিৎ!

সেই রাতেই আমি কিশোরী থেকে নারী হলাম প্রথম ।
নারীত্বের পরম লগ্ন, আমার চোখের জলে পেল পূর্ণতার পরশ।

ইন্দ্রজিৎ মেঘের আড়াল থেকে কেন এলে?
কেন ভেঙে দিলে আমার মেঘবালিকার অহংকার ।

যার কোলে চড়ে যেতাম মিলাদ শুনতে, সেই আব্দুল চাচা তুমিও?
বেটী ডাক কখন যে গালি হয়ে গেলো,জানি না, জানেন ।
বেটী, তাও আমার নাম’।

সেই থেকেই আমি সংসার সীমান্তবাসিনি, বারবধূ ।

বারো বছরের স্বাদ ছিল, রাঙা চেলি পরে,ফুলের সাজে আমি বসে থাকবো,
আর আমার ইন্দ্রজিৎ দরজার আড়াল থেকে আসবে, আমার কাছে ।
আমার স্বপ্নের নায়ক, আমার নেতা, আমার অজানা নারীত্বের রোমাঞ্চ ।

সেই তো এলে তুমি, এলে লালসার ভয়াল দুঃসপ্নের মতো,
একবার নয় বারবার এলে, শরীরটাই পেলে, কিন্তু মন ?
অথচ আমি ছিলাম তোমারি প্রতীক্ষায়,
সবটুকু নিয়ে, শরীর মন, আমার কামনা বাসনা সব।

আমার বাবা বোঝেনি, পতাকার রং বদলালে দৃষ্টিও যায় বদলে ।

এই মেয়ে, এসব কি বলিস, এ আবার হয় নাকি?

হেসে বলি, হয় কি বলছো?
যেদিন হেলেনের জন্য পাঠালে কাঠের ঘোড়া,
যেদিন পদ্মিনী পেলো জহরের স্বাদ সেদিন ও হয়েছে ।

আর সেদিন কামদুনি, কি হাত্রাস,
সেও কি ছিলোনা, একই রকমের সন্ত্রাস?

ভোগ। বিবস্ত্র দেহের কি এই একটাই ঠিকানা?
তোমরা কাছে এলে সোহাগ?

আর আমি যদি কাছে আসি, বেশ্যা!!
অথচ আমাদেরই মাটিতে তৈরী তোমাদের ওই দূর্গা ।

মাটির দশ হাতের কাছে রক্ষা চাও,
আর প্রতিক্ষনে জীবন্ত তাঁরেই কারো লাঞ্চিত ।

আমি দশভূজা, সতী সাবিত্রী, অনুসূয়া বা কচের দেবযানী ।

প্রতি রাতের পাপ আমি নিমেষে মুছে ফেলি,
চিরে ফেলি বন্ধনের আশ্বাস,
তবু দুর্গারা ঘর বাঁধে, সেই অবিশ্বাসেই বিশ্বাসে।

আজকে আমার মরণ পরে বিচার করো,
যাবো কোথায় চিতায় না কবরে ।

যার সোহাগের ঘর পেলাম না, সেই কি আমার বর?
সিঁথিতে আগুন হয়ে সেই কি জ্বালায় বারে বার?

হিমালয় কন্যা আমি, বারে বারে আসি ফিরে,
মেঘ হয়ে, বৃষ্টি হয়ে, হয়ে বসন্তের হওয়া ।

তাই তো নীলকণ্ঠ আমি, দুর্গাও আমি।

পিতৃ নাম হীন যে এলো আমার কোলে,
তার কি নাম রাখি বলতো?
দুর্গা, বলবো তারে?

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights