নেশাও যখন সুপারস্টার
সুমন মুন্সী, কলকাতা
ড্রাগের আমি ড্রাগের তুমি,ড্রাগ দিয়ে যায় চেনা,
বড় লোকের ফূর্তি তুমি,গরীব লোকের দেনা ।
নেশার ঘরে, নেশার ঘোরে মাতাল হলে তুমি ।
পরিবারের সম্মানেতে পড়লো চুন কালি ।
সম্মানিত বাপের ছেলে,জগৎ জোড়া নাম,
সৰ ছেড়ে আজ সবাই বলছে ছিঃ আরিয়ান ।
সমাজ দেশ প্রশ্ন করে কিসের অভাব ছিল,
নেশার ছলে মাতলে যখন, সে সব কি খেয়াল ছিল?
সমাজ যদি প্রশ্ন করে শাহরুখ তনয় কে,
তোদের দিকে তাকিয়ে যারা, শিখবে কি এই সব দেখে?
কিছু মানুষ আজব বেকুব ধর্ম খুঁজে মরে,
অধর্মের কাজেও কি ধর্ম কথা বলে?
বাপের নাম শাহরুখ হলে প্রশ্ন করা মানা,
নামটা যদি সঞ্জয় হয়, জেল তবে বাঁধা ।
বলিউডের রঙিন জীবন হাতছানিতে ভরা,
কদর্য্য কাজ হলেও দেখো সমাজ থাকে বোবা ।
এক বাপের কষ্ট আর এক বাপ্ই বোঝে, শাহরুখ কিংবা সুনীল,
নেশামুক্ত সমাজ পাব, আসবে কবে সে সুদিন?
একাজ শুধু সন্ত্রাসীদের পকেট ভরে আর বড়লোকের মন,
নেশা শুধু মরণ বেচে,অন্তিমেতে মরণ ।
বাপের নাম বড় হলে হয়তো ছাড় পাবে,
কেয়ামতের দিনেও কি ভাই এসব ছাড় পাবে?












