Saturday, September 19, 2026
WA
Home Bangla বিশ্ব শিক্ষক দিব‌সে প্রিয় শিক্ষাগুরু‌দের স্মরণ

বিশ্ব শিক্ষক দিব‌সে প্রিয় শিক্ষাগুরু‌দের স্মরণ

0
658
Selina Hossain - বিশ্ব শিক্ষক দিব‌সে প্রিয় শিক্ষাগুরু‌দের স্মরণ
Selina Hossain - বিশ্ব শিক্ষক দিব‌সে প্রিয় শিক্ষাগুরু‌দের স্মরণ

বিশ্ব শিক্ষক দিব‌সে প্রিয় শিক্ষাগুরু‌দের স্মরণ

নিজস্ব প্রতি‌বেদন

‘যে আলো জ্বালিয়েছ আমার বুকে, তোমাকে জানাই সশ্রদ্ধ সম্মান’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আয়োজিত হলো, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে ৫ অ‌ক্টোবর, রাত ৯টায়, অনলাই‌নে বইচারিতা ও বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটি আয়োজন ক‌রে‌ছে ‘স্মৃতিতে আমার প্রিয় শিক্ষাগুরু’ শীর্ষক স্মৃতিচারণামূলক অনুষ্ঠানে।

এই আয়োজনে উপস্থিত ছিলেন ভারতের প্রখ্যাত শিক্ষাবিদ, সাহিত্যিক ও গবেষক ড. পবিত্র সরকার। তিনি বলেন” শিক্ষক হিসেবে শিক্ষক হওয়ার পরেও আমরা ছাত্রদের কাছ থেকেও অনেক কিছু শিখি তাছাড়া প্রতিষ্ঠানের বাহিরে আমরা যে কত জনের কাছে কত কিছু শিখি তার তুলনা নেই। আমরা শুধু মানুষের কাছে নই, পশুপাখি এবং প্রকৃতির কাছেও শিখি। যাদের কাছে শিক্ষা নেবার কথা নয় সমাজের যারা নিচ স্তরে থাকে আমরা তাদের কাছেও শিক্ষা নেই। আমার সমস্ত শিক্ষক প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক, ছাত্র, সাধারন মানুষ, সমস্ত স্তরের মানুষ যাদের কাছে আমি কিছু না কিছু  শিখেছি তাদের আমি শিক্ষক দিবসের প্রণাম জানায়”।

উপস্থিত কথাসাহিত্যিক ও বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির সভাপতি সেলিনা হোসেন শিক্ষক স্মৃতিচারণে বলেন” যদি নানা জন নানা ভাবে আসে তা নয় আমি একজন শিক্ষকের কথা বলবো যার মাধ্যমে আমি নানা বিষয়ে ধারণ করতে পেরেছি। তিনি হলেন আমার শিক্ষক আব্দুল হাফিজ।” তিনি আরও বলেন “শিক্ষার জায়গা ধারণ করা, সাহিত্যের জায়গা ধারণ করা, গবেষণার জায়গা ধারণ করা, সবকিছুর ভিতর দিয়ে এগিয়ে যাওয়ার যে সূত্র সেই সূত্রকে ধরে এগিয়ে যাওয়াকেই আমি মনে করি শিক্ষাগুরু।”

ভারতের কথাসাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায় তার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের স্মৃতিচারণে বলেন” আমার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক প্রভাকর দে যাকে সবাই বড় মাস্টার বলে জানতো তিনি শুধু স্কুলে আসছে এমন ছাত্রদের পড়াতেন না, যার স্কুলে আসার কথা কিন্তু স্কুলে আসছে না বিশেষ করে মেয়েদের,এবং তাদের পরিবারের সাথে কথা বলে তাদের স্কুলে নিয়ে আসতেন, এই যে স্কুলের পরিসরটা শুধু স্কুলের মধ্যে সীমাবদ্ধ না থেকে গোটা গ্রাম ও সমাজের মধ্যে ছড়িয়ে পরে”।

আয়োজনে উপস্থিত ড. এ কে এম শাহনাওয়াজ শিক্ষক স্মৃতিচারণে বলেন” আমাকে বড় হওয়ার পথ দেখিয়ে ছিলো প্রফেসর আবদুল করিম ও অমলেন্দু দেব, এই দুজনের যে মনের বিশালত্ব, চিন্তার বিশালত্ব এই বিশালত্ব আমাকে এগিয়ে নিয়ে গেছে।”

এছাড়া আয়োজনে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ ড. আবেদা সুলতানা, বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটির সাধারণ সম্পাদক ও কবি আবু সাঈদ এবং উদার আকাশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমেদ।

আয়োজনটির সহযোগিতায় ছিলো বাংলাদেশ ইতিহাস অলিম্পিয়াড জাতীয় কমিটি, মুক্ত আসর ও ভারতের পশ্চিমবংলার উদার আকাশ।

বিশ্ব শিক্ষক দিব‌সে প্রিয় শিক্ষাগুরু‌দের স্মরণ
বিশ্ব শিক্ষক দিব‌সে প্রিয় শিক্ষাগুরু‌দের স্মরণ

News Source: Faruque Ahamed

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights