Saturday, September 19, 2026
WA
Home Bangla দুয়ারে সাংবাদিক – প্রেস কাউন্সিলের সদস্য হলেন প্রেস ক্লাব, কলকাতার প্রতিনিধিরা

দুয়ারে সাংবাদিক – প্রেস কাউন্সিলের সদস্য হলেন প্রেস ক্লাব, কলকাতার প্রতিনিধিরা

0
707
Swami Vivekananda idol at Kolkata Press Club
Swami Vivekananda idol at Kolkata Press Club

দুয়ারে সাংবাদিক – প্রেস কাউন্সিলের সদস্য হলেন প্রেস ক্লাব, কলকাতার প্রতিনিধিরা

Kolkata,7 September 2021

দেশের নবগঠিত চতুর্দশ প্রেস কাউন্সিলের সদস্য হলেন প্রেস ক্লাব, কলকাতার দুই প্রতিনিধি। সেইসঙ্গে অন্য সংগঠনের প্রতিনিধি হিসেবে প্রেস কাউন্সিলে গেলেন ক্লাবের আরেক সদস্য।

প্রেস ক্লাব, কলকাতার প্রতিনিধি হিসেবে ভারতের প্রেস কাউন্সিলের সদস্য হলেন ক্লাবের সম্পাদক এবং সংবাদ প্রতিদিন কাগজের সাংবাদিক কিংশুক প্রামাণিক এবং ক্লাবের পরিচালন সমিতির সদস্য ও আজকাল পত্রিকার সাংবাদিক অংশু চক্রবর্তী। অন্যদিকে ওয়েস্ট বেঙ্গল ইউনিয়ন অব জার্নালিস্টের প্রতিনিধি হিসেবে প্রেস কাউন্সিলের সদস্য হলেন ক্লাবের আরেক সদস্য আনন্দবাজার পত্রিকার সাংবাদিক প্রজ্ঞানন্দ চৌধুরি। তিনি আগেও প্রেস কাউন্সিলের সদস্য ছিলেন। এঁরা সকলেই সম্পাদক নন এমন কর্তব্যরত সাংবাদিক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এই প্রথম প্রেস কাউন্সিলে প্রেস ক্লাব কলকাতার প্রতিনিধি গেলেন। তাও একাধিক। মুম্বাই প্রেস ক্লাবও প্রেস কাউন্সিলে এই প্রথম তাদের প্রতিনিধি পাঠাতে পেরেছে। এবারই প্রথম প্রেস কাউন্সিল দেশের বিভিন্ন স্থানে অবস্থিত সমস্ত ধরণের সাংবাদিক সংগঠনকে কাউন্সিলে তাদের প্রতিনিধি পাঠাবার যোগ্যতা অর্জনের সুযোগ উন্মুক্ত করে। প্রেস ক্লাব, কলকাতা সেই যোগ্যতা অর্জনে সফল হয়। নিঃসন্দেহে প্রেস ক্লাব, কলকাতার ইতিহাসে এটি একটি নতুন শিরোপা।

আইবিজি নিউজ প্রেস ক্লাব এর সভাপতি, সম্পাদক ,সকল সদস্য ও পরিচালক সমিতির সদস্যদের অভিনন্দন জানায় । প্রসঙ্গত ৯ই সেপ্টেম্বর ২০২১ প্রেস ক্লাব কলকাতা কে আইবিজি নিউজ গোল্ডেন হার্ট অ্যাওয়ার্ড দেয়া হয় প্যান্ডেমিক পরিস্থিতিতে সাংবাদিক ও মিডিয়া কর্মীদের পরিবার সহ ভ্যাকসিন প্রদানের জন্য ।

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights