Tuesday, September 29, 2026
WA
Home Bangla উদার আকাশ তোমাকে

উদার আকাশ তোমাকে

0
682
Udar Akash 20 Years
Udar Akash 20 Years

উদার আকাশ তোমাকে
সুমন মুন্সী,কলকাতা

নাম দিয়েছি উদার আকাশ,
বাতাসে ফুলের গন্ধ ।

কবিতাতেই কবি প্রণাম,
ফারুক আহমেদ আপনি ধন্য ।

মনের কথা গুছিয়ে লিখি, নেই মোর সে যোগ্যতা,
তোমার তোরে আছে শুধু দোয়া আর ভালোবাসা।

বিশটি বছর ধরে যারে করলে মহীরুহ,
সকল কবি আর লেখককে করলে তুমি ঋদ্ধ ।

আজকে তোমার জন্মদিনে, দোয়া করে যাই,
গুণীজনের হৃদয় মাঝে হোক তোমার ঠাঁই ।

এগিয়ে চলার পথে যদি ক্লান্তি কভু আসে,
থেমে তুমি যাবে না যেনো, আল্লাহর রহমত সাথে আছে ।

পরিশেষে আবার বলি উদার আকাশ উদার প্রাণ,
গদ্যে কবিতা আর সাহিত্যের দরবারে হোক মহান ।

ভাতৃপ্রতিম ফারুক আহমেদের উদার আকাশ প্রকাশনার ২০ বছর উপলক্ষ্যে আইবিজি নিউজ পরিবারের তরফে শুভেচ্ছা সরূপ এই কবিতা ।

২০ বছরে ‘উদার আকাশ’, বিশেষ সংখ্যা প্রকাশ অনুষ্ঠান সোমবার

নিজস্ব প্রতিবেদন: বাঙালির আত্মমর্যাদার অভিজ্ঞান ‘উদার আকাশ’ পত্রিকা৷ পিয়ার রিভিউড দ্বি-ভাষিক রিসার্চ জার্নাল হিসেবে চিন্তাশীল পাঠকের মনে জায়গা করে নিয়েছে এই পত্রিকাটি৷

ঠিক ২০ বছর আগে পরিশ্রম ও নিষ্ঠাসহকারে কলেজ পড়ুয়া বন্ধু-বান্ধবীদের টিফিনের পয়সা বাঁচিয়ে এই পত্রিকা সম্পাদনা শুরু করেন ফারুক আহমেদ৷ হাঁটি হাঁটি পা পা করে ২০ বছর পূর্ণ হল ‘উদার আকাশ’-এর পথচলার৷ এ উপলক্ষে একটি বিশেষ সংখ্যা প্রকাশিত হতে চলেছে ১১ অক্টোবর, সোমবার৷ বিকেল ৩টের সময় অনুষ্ঠানের সূচনা৷ নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সেমিনার হল নং-১ এ আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রাক্তন সাংসদ মইনুল হাসান, পুবের কলম-এর সম্পাদক আহমদ হাসান ইমরান, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য গৌতম পাল, সাহিত্যিক আবুল বাশার, অধ্যাপক সাইফুল্লা, অধ্যাপক আমজাদ হোসেন, কবি আবদুর রব খান, প্রক্তান পুলিশ আধিকারিক মহিউদ্দিন সরকার, সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ৷

কোভিড বিধি মেনেই উদার আকাশ ২০ বছর পূর্তি সংখ্যা ১৪২৮ প্রকাশ অনুষ্ঠানটি হবে বলে জানিয়েছেন ফারুক আহমেদ৷ দুই বাংলার দুশোর অধিক লেখক কলম ধরেছেন এই সংখ্যায়। ৩০৮ পৃষ্ঠা জুড়ে আছে বিভিন্ন বিষয় নিয়ে সমৃদ্ধ সব লেখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights