দুয়ারে সাংবাদিক – শ্রীভূমির দূর্গা পুজোর “বুর্জ খলিফা” নিয়ে উন্মাদনা চরমে
কোথায় করোনা, কোথায় তৃতীয় ওয়েব সব গায়েব কলকাতার মাতাল পুজোর উন্মাদনায় । পঞ্চমীর রাতে শ্রীভূমির দূর্গা পুজোর “বুর্জ খলিফা” নিয়ে উন্মাদনা চরমে। কলকাতার শ্রীভূমি চিরকাল সুজিত বোসের পুজোর নামে পরিচিত । চমক আর মানাজেমেন্টে চ্যাম্পিয়ন শ্রীভূমি আয়োজকরা।
দেখার মতোই আলোক সজ্জা ক্ষনিকের জন্য দুবাই নিয়ে যাবে কল্পনায় ।
স্বেচ্ছাসেবকদের আপ্রাণ অনুরোধ আর তার সাথে বিবেক বোধহীন জনতা এও যেন এক মহিষাসুরের তান্ডব।
অসাধারন এক সৃষ্টিকে দেখতে মানুষ আসবে স্বাভাবিক কিন্তু এতো বিপর্যয়ের পরেও যে জনতার চেতনা ভাঙ্গেনা তাদের রক্ষা কে করবেন ।
অযথা আয়োজক বা প্রশাসনকে এ ক্ষেত্রে দোষ দিয়ে লাভ নেই। তৃতীয় ওয়েব এলে বুর্জ খলিফার কেউ এসে রক্ষা করে কি ?

Sree Bhumi Durga Puja 2021 – Burz Khalifa 
Sree Bhumi Durga Puja 2021 – Burz Khalifa Photo By Sujoy Kar 
Sree Bhumi Durga Puja 2021 – Burz Khalifa
রিপোর্ট : সুমন মুন্সী
ছবি ও ভিডিও সুজয় কর

















