Thursday, September 17, 2026
WA
Home Bangla বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষ্যে বরেণ্য...

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষ্যে বরেণ্য সংগীতশিল্পীদের শুভেচ্ছা স্মারক প্রধান অনুষ্ঠান

0
769
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষ্যে বরেণ্য সংগীতশিল্পীদের শুভেচ্ছা স্মারক প্রধান অনুষ্ঠান
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষ্যে বরেণ্য সংগীতশিল্পীদের শুভেচ্ছা স্মারক প্রধান অনুষ্ঠান

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষ্যে বরেণ্য সংগীতশিল্পীদের শুভেচ্ছা স্মারক প্রধান অনুষ্ঠান

বাংলাদেশ ,১১ অক্টোবর,২১ খ্রি. সোমবার,

তথ্য সূত্র আইবিজি নিউজ বাংলাদেশ সংবাদদাতা আনোয়ারুল হক ভুঁইয়া

গতকাল বিকেল ৪ টায়, বাংলা একাডেমির লেখক মুনির চৌধুরী সভাকক্ষে, Timescoop এর পক্ষ থেকে, দেশের বরেণ্য শিল্পীদের শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসাবে, উপস্থিত ছিলেন, মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা। স্বাগত বক্তব্য রাখেন টাইমস্কুপ এর এডমিন ও সিনিয়র সহকারী সচিব শামীম শান্তি বানু।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন টাইমস্কুপ এর এডমিন অধ্যাপক ফ্লোরা সরকার এবং ধন্যবাদ বক্তব্য দেন টাইমস্কুপ ফাউন্ডার এডমিন ও সংগঠক এবং আইবিজি নিউজ বাংলাদেশ সংবাদদাতা আনোয়ারুল হক ভুঁইয়া। তিনি তার বক্তব্য এ আগামী বছর ২০২২ সালে জানুয়ারি মাসে ভারত এবং বাংলাদেশ যৌথ ভাবে শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক উৎসব করার জন্য মাননীয় সংস্কৃতি প্রতি মন্রির কাছে অনুরোধ করেছেন। এই বছর Timescoop থেকে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং কবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস

এই উপলক্ষে, বাংলাদেশ ও ভারতের সঙ্গীত শিল্পীদের নিয়ে বিশেষ লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে দুই দেশের বরেণ্য শিল্পীরা অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে,অংশগ্রহণকারী শিল্পীদের বিশেষ ভাবে সম্মানিত করার জন‍্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়, এই আয়োজনে অত‍্যন্ত আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, শিল্পীদের এভাবে শুভেচ্ছা স্মারক প্রদানের মাধ্যমে, শিল্পীদের যথাযথ সম্মান প্রদর্শন করা হয়। সেই সাথে টাইমস্কুপ সাংস্কৃতিক উৎসব পালনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুুহাম্মদ নুরুল হুদা,Timescoop এর সাংস্কৃতিক কর্মকান্ডের প্রশংসা করে বলেন, এভাবে একসঙ্গে সঙ্গ যাত্রার মাধ্যমে সাংস্কৃতিক কাজ করে যেতে পারলে দেশের সাংস্কৃতিক উন্নতির পথ আরও মসৃণ হবে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন, টাইমস্কুপের মর্ডারেটর আঞ্জুমান আরা লাকি।

বাংলা একাডেমির সচিব জনাব এ এইচ এম লোকমান, যিনি এই অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সবথেকে বেশি সহযোগিতা করেছেন,শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে না পারলেও, আমাদেরকে বাণী পাঠিয়েছেন। উক্ত বাণীতে, টাইমস্কুপের বিগত দেড় বছরের নানা অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, টাইমস্কুপের কার্যক্রম যেভাবে এগিয়ে চলেছে, এভাবে এগিয়ে চললে, টাইমস্কুপ একদিন বড় আকারের প্রতিষ্টানেই শুধু পরিণত হবেনা, সেইসঙ্গে বাঙালি সংস্কৃতি বিশ্বের দরবারে সাফল্যের সঙ্গে পৌঁছে দিতে সহায়তা করবে।।

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, Timescoop এর প্রতিষ্ঠাতা জনাব আনোয়ারুল হক ভূঁইয়া, এ‍্যাডমিন ও মর্ডারেটর প‍্যানেলের ফ্লোরা সরকার, শামীম শান্তি,সামিনা জামান কাজরী, ত্রিবেণী পান্না, আঞ্জুমান আরা লাকি, সামি ও আরও অনেকে। শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়, শাহীন সামাদ,খায়রুল আনাম শাকিল,সালাউদ্দিন আহমেদ,সুজিত মোস্তফা,সালমা আকবর,অনুরুদ্ধ সেন গুপ্ত, শহীদ কবির পলাশ,এিবেণী পান্না,পূজন দাস,শারমিন সাথী ময়না ও ছন্দা চক্রবর্তী।

ভারত বাংলাদেশের যৌথ উন্নয়ন মূলক প্রাসঙ্গিক নিউজের জন্য আইবিজি নিউজ (ভারত) কলকাতার প্রেসক্লাবে সাংবাদিক আনোয়ারুল হক ভুঁইয়া কে আইবিজি নিউজ গোল্ডেন হার্ট ভারত বাংলা মৈত্রী অ্যাওয়ার্ড দেওয়া হয় ৯ই সেপ্টেম্বর ২০২১ এই জন্য সবাই তাঁকে ধন্যবাদ জানায়।
আনোয়ার সাহেব তাঁর লেখার মধ্যে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন বলে সকলে মত প্রকাশ করেন ।

অত্যন্ত আনন্দঘন পরিবেশের মধ‍্যে দিয়ে উক্ত শুভেচ্ছা স্মারকের অনুষ্ঠানটি শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights