Wednesday, September 16, 2026
WA
Home Bangla শুরু হল কল্যাণী বই উৎসব ২০২১

শুরু হল কল্যাণী বই উৎসব ২০২১

0
879
শুরু হল কল্যাণী বই উৎসব ২০২১
শুরু হল কল্যাণী বই উৎসব ২০২১

শুরু হল কল্যাণী বই উৎসব ২০২১

কল্যাণী সেন্ট্রাল পার্কের শুরু হল বই উৎসব। ২১ শে নভেম্বর শুরু হয়ে চলবে ২৮ শে নভেম্বর, ২০২১। দীর্ঘ কোভিড কালীন মুহূর্ত কাটিয়ে শহর কল্যাণী মেতে উঠেছে উৎসবে। প্রায় দু’বছর বন্ধ ছিল। এবছর বই উৎসবে থিম করা হয়েছে ‘সাহিত্যিক নদীয়া’।

উদ্বোধনে এসেছিলেন বিশিষ্ট সাহিত্যিক আনন্দ পুরস্কার প্রাপ্ত নলিনী বেরা। বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের কারামন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস, কল্যাণীর পৌর প্রশাসক ড. তাপস মণ্ডল মহাশয় প্রমুখ। এবারের কল্যাণী বই উৎসবে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ হয়েছে ১১৫ ও ১১৬ নং স্টল। এবারে স্বতন্ত্রভাবে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের স্টলটি। স্টলের মধ্যে রয়েছে বাংলার মুখোশ প্রদর্শনী।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যাল ও কারামন্ত্রী শ্রী উজ্জ্বল বিশ্বাস ফিতে কেটে বিশ্ববিদ্যালয়ের স্টল উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিমাই সাহা, আই কিউ এ সি-র অধিকর্তা অধ্যাপক নন্দকুমার ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক-অধ্যাপিকা, গবেষক,ছাত্র-ছাত্রী শিক্ষাকর্মীরাও উপস্থিত ছিলেন। এছাড়া ছিলেন কল্যাণী পৌরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য বলরাম মাঝি সহ অন্যান্য প্রশাসনিক সদস্যরা। মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস জানান, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের স্টলটিতে নতুনত্ব আছে। মুখোশের প্রদর্শনী নজর কাড়লো।

উপাচার্য মানসকুমার সান্যাল জানিয়েছেন, এবারের আমরা আমাদের স্টলটিকে বেশ সাজিয়ে-গুছিয়ে তুলতে পেরেছি। বেশ কিছু নতুন নতুন বই প্রকাশ পেয়েছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, জয় খানে প্রদর্শিত হয়েছে। আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে স্বতন্ত্রভাবে প্রকাশনা বিভাগ গড়ে তোলার চেষ্টা করা হবে। স্টলটি তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছেন লোকসংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুজয়কুমার মণ্ডল এবং জার্নালিজম ও মাস কমিউনিকেশন কোর্সের ইনচার্জ অধ্যাপক সুখেন বিশ্বাস। উপাচার্য মানসকুমার সান্যালের সক্রিয় উদ্যোগে বই উৎসবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টল দেওয়া সম্ভবপর হয়। সুজয়বাবু জানান, আমাদের স্টলটি পাঠক ও দর্শকদের মধ্যে বেশ সাড়া পড়েছে।

শুরু হল কল্যাণী বই উৎসব ২০২১
শুরু হল কল্যাণী বই উৎসব ২০২১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights