বালুরঘাটে শুরু হলো দু দিন ব্যাপি ছবি মেলা
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
বালুরঘাটে শুরু হলো দু দিন ব্যাপি ছবি মেলা।আর্টিষ্ট ফ্যামিলি ও ক্রিয়েটিভ আর্ট একাডেমীর যৌথ পরিচালনায় পরিচালিত এই ছবি মেলার উদ্বোধন করা হলো আজ। চলবে কাল অর্থাৎ ১৯শে ডিসেম্বর রাত ৯ টা পর্যন্ত।
এদিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিখ্যাত দন্ত চিকিৎসক সৌরভ কুন্ডু, চিত্রশিল্পী মাধাই সরকার, ও তাপস দাস। বালুরঘাটের রথতলা এলাকার আর্ট গ্যালারিতে এই দু দিনের কর্মশালা চলবে।
মুলত গত দুবছর কোভিড অতিমারীর জন্য এই মেলার আয়োজন করতে পারেননি বলেও উদ্যোক্তারা জানিয়েছেন।
এ সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষ থেকে শিল্পী ভাস্কর বসাক জানান,”আমরা আর্টিষ্টরা গত দুবছর ধরে কোভিদ অতিমারির জন্য আমাদের চিত্র প্রদর্শনী করতে পারিনি।তাই আজ সেই চিত্র প্রদর্শনী ও আর্ট কর্মশালার আয়োজন করেছি।জেলা এবং জেলার বাইরে থেকে শিল্পীরা এই চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছেন। এতদিন যারা বাড়িতে বসে নিজের ছবি এঁকেছিলেন তারা আজ এই প্রদর্শনীতে অংশ নিয়েছেন।”

বালুরঘাটে শুরু হলো দু দিন ব্যাপি ছবি মেলা 
বালুরঘাটে শুরু হলো দু দিন ব্যাপি ছবি মেলা 
বালুরঘাটে শুরু হলো দু দিন ব্যাপি ছবি মেলা




















