Monday, October 26, 2026
WA
Home Bangla ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা এবং কেন্দ্রীয় সরকারের ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের মধ্যে...

ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা এবং কেন্দ্রীয় সরকারের ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের মধ্যে ‘স্টেটমেন্ট অফ ইন্টেন্ট’ স্বাক্ষরিত

0
849
IIM Calcutta Auditorium
IIM Calcutta Auditorium

ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট, কলকাতা এবং কেন্দ্রীয় সরকারের ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের মধ্যে ‘স্টেটমেন্ট অফ ইন্টেন্ট’ স্বাক্ষরিত

By PIB Kolkata

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি, ২০২২

জ্ঞান বিনিময় ক্ষেত্রে অংশীদারিত্বের জন্য ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম), কলকাতা এবং কেন্দ্রীয় সরকারের ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের মধ্যে ‘স্টেটমেন্ট অফ ইন্টেন্ট (এসওআই)’ স্বাক্ষরিত হয়েছে। এই এসওআই-তে স্বাক্ষর করেন আইআইএম কলকাতার অধিকর্তা অধ্যাপক উত্তম কুমার সরকার এবং ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের সচিব শ্রী হেমাঙ্গ জানি।

অনুষ্ঠানে আইআইএম কলকাতার অধিকর্তা অধ্যাপক উত্তম কুমার সরকার জানান, দেশে ম্যানেজমেন্ট শিক্ষার এক বিশিষ্ট প্রতিষ্ঠান হিসাবে জনকল্যাণে এই সংস্থা কতটা অঙ্গীকারবদ্ধ, তারই উদাহরণ হিসাবে এদিন এসওআই স্বাক্ষর করা হয়েছে। এই এসওআই – এর আওতায় আইআইএম কলকাতা, দেশের জনকল্যাণমূলক কাজে যুক্ত সিভিল সার্ভেন্টদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির পরিকল্পনা ও বাস্তবায়নে বিশেষজ্ঞদের মতামত দিতে সাহায্য করবে। এতে সিভিল সার্ভেন্টদের কার্যকরি প্রশাসনিক পরিচালন ব্যবস্থাপনার বিষয়ে দক্ষতা বৃদ্ধি পাবে বলে জানান তিনি। 

ক্যাপাসিটি বিল্ডিং কমিশনকে ধন্যবাদ জানিয়ে আইআইএম কলকাতা অ্যাকাডেমিক ডিন অধ্যাপক ভাস্কর চক্রবর্তী বলেন, এই জ্ঞান বিনিময়ে অংশীদারিত্বের মাধ্যমে দেশের জনকল্যাণমূলক কাজে যুক্ত আধিকারিকদের চাকরি জীবনে শেখার সুযোগ তৈরি হবে। তিনি বলেন, আইআইএম কলকাতা দেশে সুপ্রশিক্ষিত মানবসম্পদ তৈরিতে ক্যাপাসিটি বিল্ডিং কমিশনকে সাহায্য করবে। আগামী দু’বছর আইআইএম কলকাতা ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে বলেও তিনি জানান। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights