Sunday, October 25, 2026
WA
Home Bangla কাশ্মীর তোমাকে দিলাম

কাশ্মীর তোমাকে দিলাম

0
1538
Kashmir
Kashmir

কাশ্মীর তোমাকে দিলাম

সুমন মুন্সী

কাশ্মীর তোমাকে দিলাম,
শত সহস্র বুলেটের খোঁচা,
হাজার বেয়নেটে ছিড়ে যাওয়া দেহ,

কাশ্মীর তোমাকে দিলাম,
রক্তে ভেজা ডাল লেক, মুঘল গার্ডেন,
দিলাম কাফেরের রক্তে ধোয়া বরফ প্রান্তর,

কাশ্মীর তোমায় দিলাম আজাদি,
একবার ভেবে দেখ শেখ, নেহেরু বা গান্ধী,
কতটা বিষ দিলে পরে কাশ্মীরি হয় জিহাদী?

কতটা লাঞ্চিত হলে কাশ্যপ সন্তানহীন হয়, কাশ্মীর?
কতটা কুচক্রীর হাতের পুতুল হলে, হবে মন্ত্রী?
কতটা হাত কালো হলে জোটে, হলুদ সংবাদের পদ্মশ্রী?

কতবার একজন মা ধর্ষণ হলে তবে মানব অধিকার হবে খর্ব?
কতবার মায়ের আব্রুর বিনিময়ে পাওয়া পুরস্কারে করবে গর্ব?

কাশ্মীর তোমায় সব কিছু দিলাম,
জান্নাত এ ফিরদৌস সে নামও দিলাম,
পারবে কি ফিরিয়ে দিতে, ৩০ বছরের অশ্রু?

এক ভারত মায়ের সন্তান মোর কাশ্মীর থেকে কন্যাকুমারী,
ডাক দিয়ে যায় গুজরাট থেকে অরুণাচল, আমরাও এক সাথে আছি,

রক্তের বিনিময়ে ছিনিয়ে নিয়েছি আমরা, ব্রিটিশের থেকে আজাদী,
আজকে আবার প্রয়োজন হলে, দালাল খেদিয়ে রক্ষা করবো, সেই আজাদী ।

ব্যার্থ হবে না ক্ষুদিরাম বোস, মাস্টারদা বা ভকত সিংহের বলিদান,
ডাক দিয়েছিলেন বীর নেতাজি তাই তো পেয়েছি, এই স্বাধীনতার সম্মান ।

দেশের শত্রুরা জেনে রেখো, মানুষ আর আজ নেই ঘুমিয়ে,
দাদা, দিদিদের প্ররোচনায় আর মাতবেন না খুনী কোনো খেলাতে।

অসামাজিক অসৎ আর যত বুড়ো হাবড়া ভন্ড নেতার দল,
ছুড়ে ফেলে দিয়ে নতুন করে গড়ে নাও প্রকৃত মানুষের দল,
নতুন প্রজন্ম নেতৃত্ব দিক, সবার আগে থাকুন মানুষ ।

একটি সন্তান কাঁদলেও যেন মায়ের বুকে আগুন জ্বলে,
ভাইয়ের রক্তের কি পিতৃ তর্পনের পুন্য কাজ চলে?

একটি নিরীহ প্রাণেও যেন লাগেনা, কোনো আঘাত,
একটি দেশের শত্রুও যেন, না পায় রেয়াৎ|

সারে জাহান সে আচ্ছা কিংবা সকল দেশের রানী,
যে ভাবেই বলোনা কেন, আমার মাই যে রানী।

youtube placeholder image

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights