আম্বেদকর জয়ন্তীতে সংবিধানের মর্য্যাদা রক্ষার ডাক দিলেন দলিত সাহিত্য একাডেমী পুরস্কার বিজেতা ড. পলাশ বন্দ্যোপাধ্যায়

কলকাতা :
২০২১ এর ডিসেম্বরে ভারতের রাজধানী দিল্লিতে দলিত সাহিত্য একাডেমী অ্যাওয়ার্ড পান ড: পলাশ বন্দ্যোপাধ্যায় । পেশায় শিশু রোগ বিশেষজ্ঞ নেশায় আপাদমস্তক সাহিত্যিক। নানা পত্রপত্রিকায় তাঁর লেখা নিয়মিত চাপা হয়, লিমেরিক লাভার্স পাবলিশার্স তাঁর প্রকাশনা উদ্যোগ ।
আম্বেদকর জয়ন্তী উপলক্ষ্যে তিনি বলেন, “আম্বেদকর জয়ন্তীর পুণ্য লগ্নে ভারতের মতো সুমহান দেশের গণতান্ত্রিক ব্যাবস্থা রক্ষায় ড. বাবা সাহেব আম্বেদকর জির সংবিধানের গুরুত্ব অপরিসীম এবং তিনি আমাদের দেশকে আইনের শাসনে বাঁধতে সচেষ্ট ছিলেন। অনেক অপব্যাবহার সত্বেও আজও এই দেশটা সিরিয়া বা আফগানিস্তান বা পাকিস্তান হয়ে যায়নি এর পেছনে আমাদের সংবিধান। “
আম্বেদকর জয়ন্তীতে সংবিধানের মর্য্যাদা রক্ষার ডাক দিলেন তিনি |পেশা ছাড়াও সামাজিক সেবায় তাঁর চিকিৎসক হিসাবে জনপ্রিয়তা প্রান্তবাসি মানুষের মাঝে চোখে পড়ার মতো ।













