Tuesday, October 27, 2026
WA
Home Bangla ভারতে চিপ ডিজানিং-এর ক্ষেত্রে সহজ ব্যবস্থা

ভারতে চিপ ডিজানিং-এর ক্ষেত্রে সহজ ব্যবস্থা

0
946
A VLSI VL82C106 Super I/O chip Photo Wikipedia
A VLSI VL82C106 Super I/O chip Photo Wikipedia

ভারতে চিপ ডিজানিং-এর ক্ষেত্রে সহজ ব্যবস্থা
By PIB Kolkata
নতুন দিল্লি, ৪ মে, ২০২২

দেশের যে কোন জায়গায়, যে কেউ যাতে সহজাত দক্ষতার মাধ্যমে সেমি কন্ডাক্টর চিপ ডিজাইন করতে পারে, তার জন্য উদ্যোগ নিয়েছে বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক । মন্ত্রকের ক্রমবর্ধমান ও একাধিক সক্রিয় পদক্ষেপের দরুণ সারা দেশে ১২০টি প্রধান শিক্ষা প্রতিষ্ঠানে সেমি কন্ডাক্টর ডিজাইন পদ্ধতি নিয়ে কাজ চলছে । এই প্রক্রিয়ার মাধ্যমে চিপ ডিজাইনকে আরো সহজ করা হবে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্নের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে মেক ইন ইন্ডিয়ার মতো ‘ডিজাইন ইন ইন্ডিয়া’ সমান গুরুত্ব লাভ করেছে ।

চিপ ডিজাইনকে একটি কৌশলগত প্রয়োজনীয়তা হিসেবে বোঝার জন্য মন্ত্রক ২০২১ সালের শুরুতে স্পেশাল ম্যান পাওয়ার ডেভলপমেন্ট প্রোগ্রাম ফর চিপ টু সিস্টেম ডিজাইন (এসএমডিপি-সি২এসডি) -এর আওতায় সফলভাবে এক পরীক্ষা চালায় ।

কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব ‘চিপ টু স্টার্ট আপ’ কর্মসূচি এবং সেমি কন্ডাক্টর নীতির ক্ষেত্রে ভারতকে একটি সেমি কন্ডাক্টর হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন । সেমিকন ইন্ডিয়া ২০২২-এর ভাষণে তিনি ভারতের গণতান্ত্রিক ব্যবস্থাপনা এবং প্রতিভার ভান্ডার সম্পর্কে বক্তব্য তুলে ধরেন । কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ভারতে চিপ ডিজাইনিং-কে আরও সহজ করা হয়েছে । অনুষ্ঠানে উপস্থিত কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর দেশের সেমি কন্ডাক্টর ইকো ব্যবস্থাপনা ক্ষেত্রে ডিজিটাল ইন্ডিয়া কর্মসূচি সহ মন্ত্রকের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights