Tuesday, October 27, 2026
WA
Home Bangla পাওগড় হিল-এ পুনর্নির্মিত কালিকা মাতা মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাওগড় হিল-এ পুনর্নির্মিত কালিকা মাতা মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
990
PM at the redeveloped Shree Kalika Mata Temple, in Pavgadh, Gujarat on June 18, 2022.
PM at the redeveloped Shree Kalika Mata Temple, in Pavgadh, Gujarat on June 18, 2022.

পাওগড় হিল-এ পুনর্নির্মিত কালিকা মাতা মন্দিরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

“এই শিখর ধ্বজাটি যুগ ও শতাব্দীর ক্রম পরিবর্তনের প্রতীক, কিন্তু বিশ্বাস তথা নিষ্ঠা রয়ে যায় চিরকালই”

“নতুন যুগের আশা-আকাঙ্ক্ষাকে সঙ্গে নিয়ে নতুন ভারত তার সুপ্রাচীন পরিচয়কে বহন করে চলেছে”

“হে মাতঃ তুমি আমাকে আশীর্বাদ কর যাতে একজন সেবক রূপে আমি আরও বেশি উদ্যম, নিষ্ঠা এবং আত্মোৎসর্গের পরাকাষ্ঠা স্থাপন করে দেশবাসীর সেবা করে যেতে পারি”

“‘গর্বী গুজরাট’ ভারতের গর্ব ও গৌরবগাথারই সমার্থক”

“ভারতের ঐতিহাসিক বৈচিত্র্যের সাক্ষী রূপে পাওগড় এক বিশ্বজনীন সম্প্রীতির কেন্দ্র হয়ে উঠেছে”

By PIB Kolkata

নয়াদিল্লি, ১৮ জুন, ২০২২

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ পাওগড় হিল-এ পুনর্নির্মিত শ্রীকালিকা মাতা মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রাচীনতম মন্দিরগুলির অন্যতম এই শ্রীকালিকা মাতা মন্দির দর্শনে পুণ্যার্থীরা দলে দলে সমবেত হন বিভিন্ন প্রান্ত থেকে। মন্দিরের সংস্কার ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ের উদ্বোধন করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী এ বছরের এপ্রিল মাসে।

পুনর্নির্মিত মন্দিরটির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বলেন, পাঁচ পাঁচটি শতাব্দী অতিক্রান্ত। তারপরেও কেটে গেছে আরও পঁচাত্তরটি বছর। কিন্তু মন্দিরের শিখর ধ্বজাটি আজও পবিত্রতার সঙ্গে সেই ইতিহাসকে বহন করে চলেছে। শিখর ধ্বজাটি শুধুমাত্র আমাদের বিশ্বাস ও আধ্যাত্মিকতার প্রতীক মাত্র নয়, যুগ ও শতাব্দীর পরিবর্তনের একটি প্রতীকও বটে। আসন্ন ‘গুপ্ত নবরাত্রি’র ঠিক পূর্বে মন্দিরের এই পুনর্নির্মাণ এই বিশ্বাসই বহন করে যে ‘শক্তি’ কখনও ম্লান বা নিষ্প্রভ হয়ে যায় না। অযোধ্যার রাম মন্দির, কাশী বিশ্বনাথ ধাম এবং কেদার ধামের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারতের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক গৌরবের পুনরুদ্ধার ঘটে চলেছে। নতুন যুগের আশা-আকাঙ্ক্ষাকে সঙ্গে নিয়ে দেশ তার সুপ্রাচীন পরিচয়কে বহন করছে। ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস’-এর প্রতীক হল এই মন্দির।

স্বামী বিবেকানন্দ মা কালীর আশীর্বাদে কিভাবে জনসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন সেকথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজ কালীমাতার কাছে একই আশীর্বাদ প্রার্থী তিনি, যাতে আরও বেশি নিষ্ঠা, উদ্যম ও উৎসর্গের মনোভাব নিয়ে তিনি দেশবাসীর সেবা করে যেতে পারেন।

‘আজাদি কা অমৃত মহোৎসব’-এর অবতারণা করে দেশের স্বাধীনতা সংগ্রামে গুজরাটের অবদানের কথাও স্মরণ করেন প্রধানমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights