Sunday, October 25, 2026
WA
Home Bangla উদার আকাশ নিয়ে স্মৃতি চিহ্ন আজও খুঁজে ফিরে আমায়

উদার আকাশ নিয়ে স্মৃতি চিহ্ন আজও খুঁজে ফিরে আমায়

0
797
উদার আকাশ নিয়ে স্মৃতি চিহ্ন আজও খুঁজে ফিরে আমায়
উদার আকাশ নিয়ে স্মৃতি চিহ্ন আজও খুঁজে ফিরে আমায়

উদার আকাশ নিয়ে স্মৃতি চিহ্ন আজও খুঁজে ফিরে আমায়

বদরুদ্দোজা

‘উলঙ্গ রাজা’ কাব্য গ্রন্থের স্বনামধন্য কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি ছবি তুলেছিলাম। প্রকাশ করছেন বিখ্যাত পত্রিকা ‘উদার আকাশ’। সঙ্গে এই পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ।

‘কবিতা কি ও কেন’ এবং ‘কবিতার ক্লাস’ এর মতো কালজয়ী প্রাথমিক কবিতা শিক্ষার বই লিখে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী দুই বাংলায় স্থায়ী আসনের অধিকারী। তিনি বাংলা কবিতার উজ্জ্বল জ্যোতিষ্ক। ছোটদের জন্যেও তিনি লিখেছেন অসংখ্য উজ্জ্বল ছড়া কবিতা। তিনি লিখেছেন বাংলা ভাষা ও বাংলা বানান নিয়ে দুই বাংলায় সেরা গ্রহণযোগ্য পুস্তক “আকাদেমি বানান অভিধান”। এই তিনটি পুস্তকের ফসল বিখ্যাত কবি সাহিত্যিকরাও নিয়ে থাকেন। উন্নত মানের কবিতা সাহিত্য রচনায় যারা রত কিম্বা উৎসাহী তাদের অবশ্যই পাঠ্য এই তিনটি পুস্তক-ব্যাকরণ মেনে লেখার ধার ভার বাড়ানোর জন্য। এমন একজন ব্যক্তিত্ব আসছেন কলকাতার বাংলা একাডেমী সভাঘর এ ‘উদার আকাশ’ পত্রিকা প্রকাশ করতে। আমন্ত্রণ পেয়ে তো আমি ভীষণ আপ্লুত মাননীয় নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সান্নিধ্য লাভের লোভে।

৬ সেপ্টেম্বর, ২০০৯, কলকাতার বাংলা একাডেমি সভঘরে ফারুক আহমেদ সম্পাদিত ‘উদার আকাশ’ উৎসব সংখ্যা ২০০৯ আনুষ্ঠানিক প্রকাশ করলেন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এই অনুষ্ঠানে প্রধান অতিথি পশ্চিমবঙ্গ সরকারের সাংস্কৃতিক অধিকর্তা অনুপ মতিলাল, বিশেষ অতিথি শিশু বিকাশ একাডেমির সচিব তপন বন্দ্যোপাধ্যায় ও উদ্বোধক কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন যে, ভাব ও ভাষা সমৃদ্ধ প্রগতিশীল এই ‘উদার আকাশ’ সাহিত্য পত্রিকাটি সাহিত্যাকাশে ইতিমধ্যে বলিষ্ঠ দাগ কেটেছে। সম্পাদক জানালেন, গ্রাম বাংলার বিরল সাহিত্য প্রতিভাকে তুলে ধরতে ‘উদার আকাশ’ পত্রিকা এই প্রয়াসের উদ্যোগ নিয়েছে।

এম. নাজিম এর কাব্যগ্রন্থ উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত ‘গাছ পাথরের কথামালা’ প্রকাশ করেন তপন বন্দ্যোপাধ্যায়। এই জমজমাট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. অরুণ কুমার বসু, অমিতাভ চৌধুরী, ভবানী প্রসাদ মজুমদার, সরল দে, পঙ্কজ সাহা প্রমুখ। আর উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ ছাড়াও আসাম ও ত্রিপুরার কবি সাহিত্যিক এবং সাহিত্যপ্রেমী গুণীজন একশত এরও বেশী। আমি বিশেষ বিশেষ মুহূর্তের ছবি তুলেছি যা প্রকাশিত হয়েছে পরের দিন দৈনিক পত্রিকায়।

Sourced from Faruque Ahamed & Udar Akash Publication

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights