খারচি পূজার শুভারম্ভে দেশবাসীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
By PIB Kolkata
নয়াদিল্লি, ৭ জুলাই, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী খারচি পূজার শুভারম্ভে দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “খারচি পূজার শুভারম্ভে অভিনন্দন জানাই। চতুর্দশ দেবতার আর্শীবাদ সবসময় আমাদের ওপর বর্ষিত হোক। সকলের সুস্বাস্থ্য, সাফল্য ও সমৃদ্ধি কামনা করি।”
ত্রিপুরায় শুরু হল ঐতিহ্যবাহী খার্চি পুজো ও মেলা (Kharchi Puja and Mela)। বিশেষ রীতি মেনে শিব, দুর্গা, হরি, লক্ষ্মী, বাগদেবী, কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নি, কামদেব এবং হিমাদ্রি এই ১৪ জন দেবদেবী একসাথে পূজিত হন । আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে খার্চি পূজার সূচনা হয়, চলে সাত দিন













