Tuesday, September 29, 2026
WA
Home Bangla বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে ফেনসিডিল বোতলসহ নাবালক ছেলেকে আটক করেছে ,সেই সাথে গ্রেফতার...

বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে ফেনসিডিল বোতলসহ নাবালক ছেলেকে আটক করেছে ,সেই সাথে গ্রেফতার দালালও।

0
822
BSF LOGO
BSF LOGO

বিএসএফ আন্তর্জাতিক সীমান্তে ফেনসিডিল বোতলসহ নাবালক ছেলেকে আটক করেছে, সেই সাথে গ্রেফতার দালালও।

(জেলা-মুর্শিদাবাদ)
দক্ষিণবঙ্গ সীমান্তের বিএসএফ কর্মীরা চোরাকারবারিদের পরিকল্পনা নস্যাৎ করে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে তাদের দায়িত্বের এলাকা থেকে ৯৪ টি ফেনসিডিল বোতল সহ ০১ ভারতীয় নাবালক ছেলেকে গ্রেপ্তার করেছে। ছেলেটি এসব বোতল ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে এক ভারতীয় দালালকেও গ্রেফতার করা হয়েছে।

টাকার লোভে চোরাচালানে জড়িত হয়েছে বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাটি ১৫ জুলাই, ২০২২ সন্ধ্যা প্রায় ১৬১৫ ঘটিকায় বিএসএফ এর বর্ডার সীমা চৌকি হারুডাঙ্গা, ১১৭ ব্যাটালিয়ন এলাকায় ঘটেছে। কর্তব্যরত জওয়ান যখন তার এলাকায় সন্দেহজনক কার্যকলাপ দেখেন, তখন তিনি সঙ্গে সঙ্গে তার সহকর্মী জওয়ানকে খবর দেন। জওয়ানরা একসঙ্গে তল্লাশি অভিযান শুরু করলে কিছুক্ষণ পর ওই নাবালক ছেলে ধরা পড়ে। তার কাছ থেকে ৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ছেলেটির পরিচয়- আখতার মাসুম (কাল্পনিক নাম), বয়স ১৬ বছর, জেলা- মুর্শিদাবাদ। গ্রেফতারকৃত ছেলেটি জানায়, টাকার লোভে সে চোরাচালানে জড়িয়ে পড়েছে।

দ্বিতীয় ঘটনাটি ঘটেছে সকাল ০৯৩০ টায় ১৪১ ব্যাটালিয়নের সীমা চৌকি মধুবনা এলাকায়। কর্তব্যরত জওয়ান যখন দেখেন যে একজন সন্দেহভাজন কৃষক ( কৃষকের ছদ্মবেশে একজন দালাল) মাঠে পাট ফসল কাটার ভান করছে। জওয়ান তাকে গ্রেফতার করেছে। দালালের পরিচয়- সাইফুল শেখ (৩৫)।
পিতা- আস্তুল শেখ, গ্রাম- সরকারপাড়া, জেলা- মুর্শিদাবাদ। জিজ্ঞাসাবাদে সে জানায় যে সে ০২ জন বাংলাদেশী অনুপ্রবেশকারীকে আন্তর্জাতিক সীমান্ত পার করাতে চাইছিল। কিন্তু জওয়ান তাকে ধরে ফেলে।

আটককৃত নাবালক ছেলে ও দালালকে জব্দ সামগ্রী সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই সাফল্যে আনন্দ প্রকাশ করে, দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ আধিকারিক তার জোয়ানদের প্রসংশা করে বলেন যে এটি কর্তব্যরত জওয়ানদের দ্বারা প্রদর্শিত সতর্কতার একটি ইঙ্গিত মাত্র। তিনি জনগণকে কোনো অবস্থাতেই চোরাচালানের পথ অবলম্বন না করার আহ্বান জানিয়েছেন। তিনি কঠোর ভাষায় বলেন যে তাঁর জওয়ানরা সীমান্তে চোরাচালান বা অন্য কোনও ধরণের অপরাধ কোনও পরিস্থিতিতেই হতে দেবে না এবং এর সাথে জড়িত ব্যক্তিদের কোনো ছাড় দেবেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights