Tuesday, September 29, 2026
WA
Home Bangla বরানগরের ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হল এক অভিনব ইলিশ উৎসব

বরানগরের ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হল এক অভিনব ইলিশ উৎসব

0
672
বরানগরের ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হল এক অভিনব ইলিশ উৎসব
বরানগরের ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হল এক অভিনব ইলিশ উৎসব

বরানগর নামক জনপদের উল্লেখ আছে মধ্যযুগীয় বাংলা সাহিত্যে। তাই বয়স মাহাত্ম্যে শহর কলকাতার অগ্রজ বরানগর। এই বরানগর যেমন শ্রীচৈতন্য,রামকৃষ্ণ পরমহংস,স্বামী বিবেকানন্দ,গিরিশচন্দ্র ঘোষ,ভগিনী নিবেদিতা,রবীন্দ্রনাথ ঠাকুর,নেতাজী সুভাষচন্দ্র বসুর পদধূলি ধন্য তেমনি বরানগরের ইতিহাসে মানিক বন্ধোপাধ্যায়, শিশির ভাদুড়ী,সঞ্জীব চট্টোপাধ্যায়ের নামও সমান ভাবে স্মরণীয়। এই জনপদের প্রাচীন বনেদি বাড়িগুলি আজও স্থাপত্য শিল্প নিয়ে সুপ্রাচীন ইতিহাসের সাক্ষ্য বহন করছে। অগ্নি যুগের বিপ্লবীদের স্মৃতি চিহ্ন আজও বরানগরের আনাচে কানাচে ছড়িয়ে আছে।

এই হেন বরানগরের ইতিহাসে এই প্রথম অনুষ্ঠিত হল এক অভিনব ইলিশ উৎসব। চিরকালই বাঙালিদের নানান উৎসবে ইলিশের ম-ম গন্ধে মেতে ওঠার গল্পের শেষ নেই। যুগে যুগে মাছে-ভাতে বাঙালি জাতি এই রূপালী শস্যের কদর করে এসেছে। বলা যেতে পারে “রজতবর্ণ মনোহরদর্শন মৎস্যকুলরাজ মহান ইলিশ।” তাই এই ইলিশ উৎসবের প্রধান দুই হোতা সঞ্জীব বসাক ও সৌরভ মন্ডলের মূল বক্তব্য “ইলিশ একদেহে এতটা প্রতিভা ধারণ করে, যে শুধু তাকে দিয়েই তৈরি হতে পারে পঞ্চপদি নানান স্বাদযুক্ত বিভিন্ন ভোজন উপযুক্ত পদের সম্ভার। ইলিশের পাতুরি, ইলিশের ডিমের চচ্চড়ি, ইলিশের ভাপা, ইলিশের জাফরানি, মেথি ইলিশ, রশুন নারকেল ইলিশ, ইলিশ হরিয়ালি, ইলিশের শুক্ত, ইলিশের ভুনা খিচুড়ি, ইলিশ বিরিয়ানি, ইলিশ পালং, ইলিশ ভর্তা, ইলিশ কোর্মা, ইলিশের টক কি নেই! অর্থাৎ এই ভোজন উৎসবের শুরু থেকে শেষ পর্যন্ত শুধুই ইলিশ।” গত ১৭ই জুলাই, রবিবার নবোদয় ক্লাব প্রাঙ্গনে, দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত ছিল রীতিমতো রাজকীয় খাওয়ার আয়োজন! উক্ত দিনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজের নানান বিশিষ্ট ও কৃতি ব্যক্তিবর্গ।

অতিথি তালিকা:
১)পারমিতা মুন্সী ভট্টাচার্য (স্ক্রিপ্ট রাইটার ও ফিল্ম ডিরেক্টর)- এখানে আকাশ নীল, গুড্ডু গুড়িয়া, জয় বাবা লোকনাথ, গোধূলী আলাপ ইত্যাদি বহু সিরিয়ালের চিত্রনাট্যকার। লিখেছেন “মাইকেল”, “লাইম লাইট” “The Sun goes around the Earth” এর মতো মুভি স্ক্রিপ্ট। নিজের পরিচালিত সিনেমা “গুহামনব”. পেয়েছেন বেস্ট ডেবিউ ডিরেক্টর এওয়ারর্ড।
২) সুদীপ ভট্টাচার্য (আর্ট ডিরেক্টর)- “হার্বার্ট”, “আবার অরণ্যে”, ” একলা আকাশ” ইত্যাদি প্রচুর সিনেমা ও সিরিয়ালের আর্ট ডিরেক্টর।
৩) মধুমিতা চক্রবর্তী- বিখ্যাত অভিনেত্রী। “লক্ষ্মী কাকীমা সুপারস্টার” জি বাংলা।
৪) ড: বিভা সমাদ্দার (আর্মি লেফটেন্যান্ট)- পেশায় অধ্যাপক। আর্মি অফিসার।
৫) সুকন্যা রক্ষিত গুপ্তা- (Mrs India worldwide & Brand face of Jeeo king ang Queen)
৬) জিত চক্রবর্তী (চলচ্চিত্র পরিচালক)- ডিরেক্টর। “কথামৃত” ওনার পরিচালনায় মুক্তি পেতে চলেছে।
৭) আকাশদীপ (Cricketer, IPL)
৮) দেবযানী মুখার্জী (Mrs India International)- প্রাইড ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছেন।
৯) গীতি হাকিম (সোশ্যাল এক্টিভিস্ট।) (মেয়র ফিরহাদ হাকিম এর বোন)- বিশিষ্ট সমাজসেবী।
১0) প্রমিত মুখার্জী (সেলিব্রেটি ফ্যাশন ডিজইনার)
এছাড়াও উপস্থিত ছিলেন টিম ভটভটি… (পরিচালক তথাগত মুখার্জী, অনির্বাণ চক্রবর্তী, ঋষভ বসু ও বিবৃতি চ্যাটার্জী)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights