বিশ্বকর্মা জয়ন্তীতে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
By PIB Kolkata
নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, দক্ষতা এবং দায়িত্ব পালনের অনুভূতি দেশকে অমৃতকালে নতুন উচ্চতায় পৌঁছে দেবে।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “দেশবাসীকে ভগবান বিশ্বকর্মা জয়ন্তীর শুভকামনা জানাই। এই উপলক্ষে নতুন নতুন নির্মাণ ও সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত কর্মচারীদের আমার আন্তরিক অভিনন্দন। আপনাযদের দক্ষতা ও কর্তব্য পালনের মানসিকতা অমৃতকালে দেশকে নতুন উচ্চতায় পৌঁছে দেবে”।













