হ্যারিকেন ইয়ানের প্রভাবে জীবনহানিতে রাষ্ট্রপতি জো বাইডেন’কে সমবেদনা প্রধানমন্ত্রীর
By PIB Kolkata
নয়াদিল্লি, ০২ অক্টোবর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন’কে বিধ্বংসী হ্যারিকেন ইয়ানের প্রভাবে অমূল্য জীবনহানির ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন, “বিধ্বংসী হ্যারিকেন ইয়ানের প্রভাবে মূল্যবান জীবনহানির ঘটনায় আমি আমার গভীর সমবেদনা ও শোক জ্ঞাপক করছি @POTUS @JoeBiden-কে। কঠিন এই সময়ে মার্কিন নাগরিকদের সঙ্গে আমাদের চিন্তাভাবনাও রইল”।













