বিশিষ্ট অসমীয়া অভিনেতা নিপন গোস্বামীর প্রয়াণে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
By PIB Kolkata
নয়াদিল্লি, ২৭ অক্টোবর, ২০২২
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বিশিষ্ট অসমীয়া অভিনেতা নিপন গোস্বামীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেন;
“নিপন গোস্বামীর প্রয়াণে আমি মর্মাহত। অসমীয়া চলচ্চিত্র জগতে তাঁর ভূমিকা ছিল বিশেষ। চলচ্চিত্র প্রেমীরা তাঁর নানা ধরনের কাজের মধ্যে দিয়েই তাঁকে মনে রাখবেন। পরিবার পরিজন ও তাঁর অনুগতদের জানাই সমবেদনা। ওম শান্তি: PM @narendramodi।”


















