Saturday, September 19, 2026
WA
Home Bangla নতুন বই নিয়ে আড্ডায় ‘মুক্তিযুদ্ধ ও আমার গল্প’ বইয়ের আলোচনা

নতুন বই নিয়ে আড্ডায় ‘মুক্তিযুদ্ধ ও আমার গল্প’ বইয়ের আলোচনা

0
990
নতুন বই নিয়ে আড্ডায় ‘মুক্তিযুদ্ধ ও আমার গল্প’ বইয়ের আলোচনা
নতুন বই নিয়ে আড্ডায় ‘মুক্তিযুদ্ধ ও আমার গল্প’ বইয়ের আলোচনা

নতুন বই নিয়ে আড্ডায় ‘মুক্তিযুদ্ধ ও আমার গল্প’ বইয়ের আলোচনা

বইটি লেখার জন্য প্রায় দশ বছর ধরে চেষ্ঠা করতেছি। নানা ব্যস্ততার কারণে লেখা শেষ করতে পারছিলাম না। অশেষে বইটি প্রকাশিত হলো। স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেছে, অনেক মুক্তিযোদ্ধা পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাঁদের বীরত্ব কথাগুলো এখনও অলিখিত রয়ে গেছে। আমি চেষ্ঠা করেছি, মুক্তিযুদ্ধের বীরত্ব কাহিনিগুলো, আমার সহযোদ্ধাদের সংগ্রাম সেগুলো এই বইয়ে তুলে ধরেছি। দেশপ্রেম আমাকে উদ্বুদ্ব করে ছিল মুক্তিযুদ্ধে যাবার জন্য। দেশমাতার মায়ায় ও রক্ষার করার জন্য ভারতের মুক্তিযুদ্ধে জন্য প্রশিক্ষণ নিতে যাই। তখন আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে শিক্ষার্থী ছিলাম।

বইপড়ার উদ্বুদ্ধ করার লক্ষে স্বপ্ন ’৭১ প্রকাশন ও বইচারিতার নিবেদিত ‘নতুন বই নিয়ে আড্ডা’য় গতকাল বুধবার রাত ৮টায় রাজধানীর কাঁটাবনের স্বপ্ন ’৭১ কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধা এম এস এ মনসুর আহমদ এমন বক্তব্য দেন।

সদ্য প্রকাশিত বই ‘মুক্তিযুদ্ধ ও আমার গল্প’ আলোচনা অনুষ্ঠানে লেখক বীর মুক্তিযোদ্ধা এম এস এ মনসুর আহমদ বলেন, ‘বইয়ের আমার জীবনের গল্প আছে, আমার জীবনের শ্রেষ্ঠতম অর্জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের সংগ্রামের কাহিনি, আমার মায়ের গল্প, আমার সহধর্মিণী গল্পসহ জীবনের নানা ঘটনাগুলো তুলে ধরেছি। তবে, আমি সর্বোচ্চ চেষ্ঠা করিছি, বইয়ের মধ্যে আমি কীভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি, সেটাকে গুরুত্বসহকারে তুলে ধরতে। যাতে করে নতুন প্রজন্ম জানতে পারেন মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্ক। আশা করি, বইটি পড়ে মুক্তিযুদ্ধের অনেক অজানা কাহিনি জানতে পারবেন।’

স্বপ্ন’ ৭১ প্রকাশনের প্রকাশন প্রকাশক, লেখক ও গবেষক আবু সাঈদ বলেন, স্বপ্ন ’৭১ প্রকাশন নতুন বই নিয়ে এমন আড্ডার আয়োজন আমার নিয়মিত করব। এতে করে লেখক ও পাঠক, বইপড়া এবং বইয়ের সম্পর্কে পাঠকরা যাতে করে সহজে জানতে পারে—এটা আমাদের অন্যতম লক্ষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা এম এস এ মনসুর আহমদের সহধর্মিণী মাহমুদা আহমদ, মুক্ত আসরের সহসভাপতি আশফাকুজ্জমানসহ প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্ন ’৭১ প্রকাশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা ঈশিতা। বইটি পরিবেশক হিসেবে ভারতে প্রকাশনা সংস্থা উদার আকাশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights