Monday, October 26, 2026
WA
Home Bangla বিশিষ্ট মহিলা ব্যক্তিত্বের জন্য স্বচ্ছতা পুরস্কার ২০২৩ – এর প্রথম পর্বের সূচনা...

বিশিষ্ট মহিলা ব্যক্তিত্বের জন্য স্বচ্ছতা পুরস্কার ২০২৩ – এর প্রথম পর্বের সূচনা করলো কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক

0
740
বিশিষ্ট মহিলা ব্যক্তিত্বের জন্য স্বচ্ছতা পুরস্কার ২০২৩ – এর প্রথম পর্বের সূচনা করলো কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক
বিশিষ্ট মহিলা ব্যক্তিত্বের জন্য স্বচ্ছতা পুরস্কার ২০২৩ – এর প্রথম পর্বের সূচনা করলো কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রক

কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রকের চালু করা বিশিষ্ট মহিলা ব্যক্তিত্বের জন্য স্বচ্ছতা পুরস্কার ২০২৩ – এর প্রথম পর্বের সূচনা

By PIB Kolkata

নয়াদিল্লি, ০৯ মার্চ, ২০২৩

· পুরস্কারের জন্য ৮ মার্চ থেকে ৫ এপ্রিল, ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে।

· বিভিন্ন রাজ্য ও শহরগুলি ওয়েবসাইট, পোর্টাল এবং সামাজিক মাধ্যমে ডব্লিউআইএনএস উইংস পুরস্কার, ২০২৩ – এর প্রচার চালাতে পারে।

· ভারত বর্তমানে ‘স্বচ্ছতায় মহিলা’ থেকে ‘মহিলাদের নেতৃত্বে স্বচ্ছতা’ – এই ধারায় পরিবর্তিত হচ্ছে।

স্বচ্ছতা অর্থাৎ পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় মহিলাদের ভূমিকাকে গুরুত্ব দিতে কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী মহিলাদের নেতৃত্বাধীন স্বচ্ছতা পুরস্কার ২০২৩ – এর ঘোষণা করেছেন ৭ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে। এই পুরস্কার নগর এলাকায় স্বচ্ছতা অর্থাৎ পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনায় মহিলা নেতৃত্বাধীন সংস্থা এবং ব্যক্তিগতভাবে মহিলাদের কাজকে স্বীকৃত দিতে চালু করা হয়েছে।

৮ মার্চ থেকে ৫ এপ্রিল, ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে। যাঁরা এই পুরস্কারের জন্য আবেদন করতে পারবেন – স্বনির্ভর গোষ্ঠী; ক্ষুদ্র শিল্পোদ্যোগ; অসরকারি সংস্থা; স্টার্টআপ এবং ব্যক্তিগতভাবে মহিলা নেত্রী/স্বচ্ছতা চ্যাম্পিয়ন।

যে যে বিষয়ে আবেদন করা যাবে – জনশৌচাগার ব্যবস্থাপনা; সেফটিক ট্যাঙ্ক পরিস্কার পরিষেবা; পুর এলাকার জল সংগ্রহ বা সরবরাহ; কঠিন বর্জ্য ব্যবস্থাপনা; প্রযুক্তি; প্রশিক্ষণ ক্ষমতা বৃদ্ধি; বস্তু সংগ্রহ ব্যবস্থাপনা ইত্যাদি।

সব রাজ্য আবেদনপত্র সংগ্রহ করতে পারবে।

বিভিন্ন রাজ্য ও শহরগুলি এই পুরস্কারের জন্য ওয়েবসাইট পোর্টাল ও সামাজিক মাধ্যমে প্রচারাভিযান চালাবে। নাগরিকদের আবেদনপত্র আহ্বান করা হবে। কেন্দ্রীয় নগর ও আবাসন মন্ত্রক একটি নমুনা আবেদনপত্র দিয়েছে।

প্রতিটি বিভাগে ৩টি আবেদন নির্বাচন করা হবে। রাজ্যগুলির তরফে রাজ্যের বিজেতা বিভাগে পুরস্কার প্রদান করা যেতে পারে। রাজ্যগুলির আবেদনপত্র জাতীয় স্তরে তাদের উদ্ভাবন, প্রয়োগ ও বিশেষত্ব অনুযায়ী বিচার করা হবে।

জাতীয় স্তরে কেন্দ্রীয় নগর ও আবাসন মন্ত্রকের নির্বাচিত জুড়ি প্রতিটি বিভাগে আবেদনপত্রগুলি বিবেচনা করে বিজয়ী নির্বাচন করবেন।

প্রেক্ষাপট: প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালের অক্টোবর মাসে স্বচ্ছ ভারত মিশন (নগর) চালু করেছিলেন। মহিলাদের সম্মান রক্ষায় ও যথাযথ স্বচ্ছতা বজায় রাখার জন্য এই মিশন চালু করা হয়। দেশ বর্তমানে ‘স্বচ্ছতায় মহিলা’ থেকে ‘মহিলা নেতৃত্বাধীন স্বচ্ছতায়’ পরিবর্তিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights