Monday, October 26, 2026
WA
Home Bangla আবার দক্ষিণে বইমেলা

আবার দক্ষিণে বইমেলা

0
792
এবছর আগামী ১৬ এপ্রিল থেকে দক্ষিণ কলকাতার তালতলা মাঠে (ই.ই.ডি.এফ-এর পাশে, সাউথ সিটি মলের বিপরীতে) পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের উদ্যোগে আয়োজিত হতে চলেছে নববর্ষ বই উৎসব।
এবছর আগামী ১৬ এপ্রিল থেকে দক্ষিণ কলকাতার তালতলা মাঠে (ই.ই.ডি.এফ-এর পাশে, সাউথ সিটি মলের বিপরীতে) পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের উদ্যোগে আয়োজিত হতে চলেছে নববর্ষ বই উৎসব।

আবার দক্ষিণে বইমেলা।

অত্যন্ত আনন্দের সঙ্গে জানাই, মানুষকে বইমুখী করার প্রয়াসে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে অতিমারীর পরে আবার এবছর আগামী ১৬ এপ্রিল থেকে দক্ষিণ কলকাতার তালতলা মাঠে (ই.ই.ডি.এফ-এর পাশে, সাউথ সিটি মলের বিপরীতে) পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের উদ্যোগে আয়োজিত হতে চলেছে নববর্ষ বই উৎসব। সহযোগিতায় কলকাতা পৌরসভা, কে.এম.ডি.এ, এবং ৯৩ নং ওয়ার্ড ক্লাব সমন্বয় পরিষদ। এই উৎসব জুড়ে উদ্‌যাপন করা হবে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির নানা দিক।
এই বই উৎসব আয়োজন করার জন্য দীর্ঘদিন ধরে দক্ষিণ কলকাতার বহু পাঠকবন্ধু দাবি জানিয়ে আসছিলেন। কারণ ময়দান থেকে আন্তর্জাতিক কলকাতা বইমেলা সল্টলেকের করুণাময়ীতে পাকাপাকি চলে যাওয়ার পর দক্ষিণের মানুষরা সেভাবে নিয়মিত যেতে পারতেন না। সেই অভাব মেটাতেই এই উৎসব তাঁদের ঘরের কাছে।
বই উৎসবের উদ্বোধন, আগামী ১৬ এপ্রিল ২০২৩, সন্ধে সাড়ে ছটায়। ‘নববর্ষ বই উৎসব’ চলবে আগামী ২৫ এপ্রিল ২০২৩ পর্যন্ত। প্রতিদিন ৩টে থেকে রাত ৯টা।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বিশিষ্ট সাহিত্যিক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শ্রীমতী বাণী বসু, কলকাতার মহানাগরিক তথা মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম, সাংসদ তথা কলকাতা পৌরসভার চেয়ারম্যান শ্রীমতী মালা রায়, কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য তথা বিধায়ক শ্রী দেবাশীষ কুমার এবং ৯৩ নং ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী মৌসুমী দাস প্রমুখ বিশিষ্টজন।
আপনারা শুনে খুশি হবেন মেলার ১০ দিন জুড়ে প্রতিদিন বিকেলে থাকছে নানান বিষয় নিয়ে অত্যন্ত আকর্ষণীয় বিতর্ক ও আলোচনাসভা। এইসব আলোচনায় উপস্থিত থাকছেন স্ব-স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত বিশিষ্ট গুণিজনেরা। এছাড়াও প্রায় রোজই থাকছে গান, আবৃত্তি, নৃত্যানুষ্ঠান, নাটক ও অন্যান্য সাংস্কৃতিক বিনোদন অনুষ্ঠান।
দক্ষিণ কলকাতার এই নববর্ষ বই উৎসবে উপস্থিত থাকছে পশ্চিমবঙ্গের নামি বাংলা ও ইংরেজি বইয়ের প্রকাশকদের স্টলও। পাঠকদের জন্য থাকছে বিশেষ ছাড়!
আশা করি, আপনাদের সহযোগিতা ও শুভেচ্ছায়, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড আয়োজিত অন্যান্য অনুষ্ঠানের মতো, নববর্ষ বই উৎসবও সর্বাত্মক সফল হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights