পাচারকারীদের পরিকল্পনা ব্যার্থ করে, ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফ বিপুল পরিমাণ গাঁজা ধরেছে।
(জেলা- উত্তর 24 পরগণা)
দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে বিএসএফ জওয়ানরা ভারত-বাংলাদেশ সীমান্তে তাদের দায়িত্বের এলাকা থেকে ৩৭ কেজি গাঁজা ধরেছে , যা চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
১২ এপ্রিল, ২০২৩ গভীর রাতে আনুমানিক ০১১০ ঘটিকায়, সীমান্ত ফাঁড়ি মুস্তফাপুর, ১০৭ ব্যাটালিয়ান আন্তর্জাতিক সীমান্তের উভয় পাশে কিছু চোরাকারবারীর সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। চোরাচালানের চেষ্টাকে ব্যর্থ করার লক্ষ্যে জওয়ানরা চোরাকারবারিদের দিকে এগোতে শুরু করলে, অন্ধকার, ঘন বাঁশের ঝোপ এবং ঘন লোকালয়ের সুযোগ নিয়ে চোরাকারবারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এলাকায় নিবিড় তল্লাশির সময়, জওয়ানরা ঘটনাস্থল থেকে ২২ কেজি গাঁজা উদ্ধার করে।
এ ছাড়া একই দিনে অপর একটি ঘটনায় বর্ডার ফাঁড়ি আমুদিয়া, ১১২ ব্যাটালিয়নের সীমান্তে তাদের দায়িত্বের এলাকা থেকে ১৫ কেজি গাঁজা ধরেছে, যা চোরাকারবারীরা ভারত থেকে বাংলাদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল।
ধৃত গাঁজা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএসএফ জওয়ানদের কৃতিত্বে আনন্দ প্রকাশ করে, দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র বলেছেন যে সীমান্ত নিরাপত্তা বাহিনী সর্বদা সতর্কতা বজায় রাখে এবং সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিভিন্ন অপারেশনাল ব্যবস্থা গ্রহণ করে। তিনি আরও বলেন, চোরাচালান সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য তার একটি চমৎকার দল রয়েছে, যারা সীমান্ত এলাকায় ঘটছে অপরাধমূলক কর্মকাণ্ডের ওপর কড়া নজর রাখে।

















