Monday, September 21, 2026
WA
Home Bangla ‘ত্রিধা’ নবরূপে সজ্জিত ক্যান্টিনের উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. মানস কুমার সান্যাল

‘ত্রিধা’ নবরূপে সজ্জিত ক্যান্টিনের উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. মানস কুমার সান্যাল

0
502
'ত্রিধা' নবরূপে সজ্জিত ক্যান্টিনের উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. মানস কুমার সান্যাল
'ত্রিধা' নবরূপে সজ্জিত ক্যান্টিনের উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. মানস কুমার সান্যাল

‘ত্রিধা’ নবরূপে সজ্জিত ক্যান্টিনের উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. মানস কুমার সান্যাল

কল্যাণী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নতুন রূপে এবং নবকলেবরে ছাত্র-ছাত্রী, গবেষক, শিক্ষক, আধিকারিক ও শিক্ষাকর্মীদের জন্য খুলে দেওয়া হলো ‘ত্রিধা’ নামের একটি ক্যান্টিন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মানসকুমার সান্যাল এই ক্যান্টিনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। এখানে ছাত্র-ছাত্রী এবং শিক্ষক, শিক্ষাকর্মী ও আধিকারিকদের জন্য পৃথক পৃথক বসার জায়গা এবং খাওয়ার ব্যবস্থাপনা রয়েছে। এছাড়া রয়েছে ইনডোর গেমের ব্যবস্থাপনা, যেখানে ক্যারাম, টেবিল টেনিস ইত্যাদি খেলাধূলার সুব্যবস্থা রয়েছে। আর এই ক্যান্টিনের পাশেই রয়েছে বড় খেলার মাঠ। সব মিলিয়ে ক্যাম্পাসের এই ক্যান্টিনকে কেন্দ্র করে পারিপার্শ্বিক পরিবেশ বেশ মনোরম হয়ে উঠেছে। আর এর আশেপাশে রয়েছে বিজ্ঞান এবং ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি অনুষদের অন্তর্ভুক্ত বিভিন্ন বিদ্যায়তনিক বিভাগ। বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন কমিটির উদ্যোগে ক্যাম্পাসের ক্যান্টিনগুলিকে নতুন করে শ্রীবৃদ্ধি করার প্রচেষ্টা শুরু হয়েছে।
ত্রিধা ক্যান্টিনটির পরিচালনার দায়িত্ব পেয়েছে একটি মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী। উপাচার্য জানান, ছাত্র-ছাত্রীদের দীর্ঘদিনের দাবী মতো বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোকে আধুনিক মানের করে তোলার চেষ্টা করছি। ‘ত্রিধা’ হল সেই প্রচেষ্টারই প্রথম পদক্ষেপ।
গবেষক ও ছাত্র-ছাত্রীদের কলরবে প্রথম দিনেই ক্যান্টিন মুখরিত হয়ে উঠেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights