Thursday, September 24, 2026
WA
Home Bangla বিএসএফ এবং নারকটিকস কন্ট্রোল ব্যুরো যৌথ অভিযানে, মাদকদ্রব্য সহ ২ চোরাকারবারীকে গ্রেফতার...

বিএসএফ এবং নারকটিকস কন্ট্রোল ব্যুরো যৌথ অভিযানে, মাদকদ্রব্য সহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে

0
431

(জেলা-মালদা)
১৭ জুন, ২০২৩ তারিখে, দক্ষিণবঙ্গ সীমান্তের অধীন ১৫৯ ব্যাটালিয়ন এলাকার বক্সীনগর গ্রামে, চোরাচালানের প্রচেষ্টাকে ব্যর্থ করে, জওয়ানরা বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ ০২ জন চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে।

কর্তব্যরত জওয়ানরা খবর পান যে, ফেদু মন্ডল- গ্রাম- বক্সীনগর, পিএস হবিবপুর, মালদহের বাড়িতে চোরাচালানের জন্য মাদক দ্রব্য লুকিয়ে রাখা হয়েছে। জোয়ানরা এই তথ্য পাওয়ার সাথে সাথেই এনসিবি আধিকারিকদের সঙ্গে ওই বাড়িতে অভিযান চালায়। বাড়িটি ভালোভাবে তল্লাশি করলে সেখান থেকে নিম্নলিখিত সামগ্রী পাওয়া যায়।
(১) আফিম ২.৬ কেজি
(২) সন্দেহজনক হেরোইন ৪০০ গ্রাম
(৩)সোডিয়াম কার্বনেট ৪.৩ কেজি এবং ০১ বোতল এসিটাইল ক্লোরাইড । সাথে সাথেই ফেদু মন্ডল এবং চণ্ডী মন্ডলকে গ্রেফতার করা হয়েছে।

ধৃত চোরাকারবারী এবং বাজেয়াপ্ত সামগ্রী পরবর্তী আইনি পদক্ষেপের জন্য এনসিবি কলকাতার কাছে হস্তান্তর করা হয়েছে।

১৫৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জানান, ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে। যার কারণে চোরাচালানের মতো কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিরা অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে, তাদের কেউ কেউ ধরা পড়ছে এবং তারা আইন অনুযায়ী শাস্তি পাচ্ছে।

বিএসএফ এবং নারকটিকস কন্ট্রোল ব্যুরো যৌথ অভিযানে, মাদকদ্রব্য সহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে
বিএসএফ এবং নারকটিকস কন্ট্রোল ব্যুরো যৌথ অভিযানে, মাদকদ্রব্য সহ ২ চোরাকারবারীকে গ্রেফতার করেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights