Friday, September 18, 2026
WA
Home Bangla যাত্রী সুবিধার্থে ভারতীয় রেলের নতুন উদ্যোগ, স্টেশনের নামের সাথে যুক্ত হচ্ছে জনপ্রিয়...

যাত্রী সুবিধার্থে ভারতীয় রেলের নতুন উদ্যোগ, স্টেশনের নামের সাথে যুক্ত হচ্ছে জনপ্রিয় জায়গার নাম

0
740
Metro Rail - Indian Rail
Metro Rail - Indian Rail

যাত্রী সুবিধার্থে ভারতীয় রেলের নতুন উদ্যোগ, স্টেশনের নামের সাথে যুক্ত হচ্ছে জনপ্রিয় জায়গার নাম

কলকাতা , ২০ জুলাই , ২০২৩

যাত্রীদের সুবিধার্থে ছোট ছোট স্টেশনের নাম জনপ্রিয় স্থান / শহরের নামের সাথে যুক্ত করার উদ্যোগ নিল ভারতীয় রেল।নতুন এই উদ্যোগ যাত্রীদের আরও সুন্দর ঘোরার পরিকল্পনা করা তথা ওয়েবসাইট বা মোবাইল আ্যপের মাধ্যমে টিকিট সংরক্ষণে সহায়ক হবে।পর্যটকরা সহজে স্টেশনের নামও খুঁজে বের করতে পারবেন। তাঁদের কাছে যোগাযোগ আরও সহজ ও উন্নত হবে।নতুন এই ব্যবস্থা আগামীকাল অর্থাৎ ২১/০৭/২০২৩ থেকে কার্যকর হবে।

এই ব্যবস্থায় স্যাটেলাইট শহরগুলিকেও রেল স্টেশনগুলির সাথে যুক্ত করা হয়েছে।যেমন নয়ডাকে যুক্ত করা হয়েছে নতুন দিল্লির সাথে।অনেক সময় রেলওয়ে স্টেশনের নাম স্থানীয় অথবা এলাকার জনপ্রিয় নামের থেকে আলাদা হয়।এর ফলে পর্যটকদের বেড়ানোর পরিকল্পনা করতে বিভ্রান্ত হতে হয়।নতুন এই উদ্যোগ এই বিভ্রান্তি দূর করবে।

এই পরিকল্পনা বাস্তবায়িত করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত পরিবর্তন করা হয়েছে।৭২৫ টি স্টেশনের সঙ্গে ১৭৫ টি জনপ্রিয় স্থান / এলাকার নামকে যুক্ত করা হয়েছে।ই – টিকিট বুকিং ওয়েবসাইট এও প্রয়োজনীয় পরিবর্তন করা হয়েছে।

যাত্রীদের সুবিধা :
• ট্রেন যাত্রার পরিকল্পনা করার ক্ষেত্রে আরও সহজ ও পছন্দসই পরিকল্পনা করা যাবে
• এই ব্যবস্থা যাত্রীদের পক্ষে সুবিধাজনক হবে।
• যাত্রীদের পক্ষে স্টেশন খুঁজে নেওয়া সহজ হবে।
• কাশী , খাটুশ্যাম , বদ্রীনাথ , কেদারনাথ , বৈষ্ণদেবীর মতো পর্যটনস্থলগুলিকে নিকটবর্তী স্টেশনগুলির সাথে ম্যাপিং করা হয়েছে
• উন্নত যোগাযোগ
• এই ব্যবস্থায় স্যাটেলাইট শহরগুলিকেও রেল স্টেশনগুলির সাথে যুক্ত করা হয়েছে। যেমন নয়ডাকে যুক্ত করা হয়েছে নতুন দিল্লির সাথে।
• স্থানীয় অধিবাসীদের গুরুত্বপ্রদান ও গর্বিত করা : জনপ্রিয় শহরের নাম কোনও স্টেশনের সাথে যুক্ত হলে স্থানীয় অধিবাসীরা গর্বিত হবার পাশাপাশি একাত্মবোধ করেন।

পরিচালনার সুবিধার্থে বা রক্ষণাবেক্ষনের কাজে কোনও স্টেশন বন্ধ থাকলে পরিবর্তিত স্টেশনের নাম জার্নি প্লানারে দেখা যাবে।যেমন ট্রেন নম্বর ১৯০৩১ – এ (আমেদাবাদ থেকে জয়পুর) ভ্রমণের পরিকল্পনা আমেদাবাদের পরিবর্তে আসারভা থেকেও করা যাবে।জার্নি প্লানারে আমেদাবাদ ইনপুট দিলে সিস্টেম আসারভাও দেখাবে। বর্তমানে যা পর্যটকদের নিজেদের ইনপুট দিতে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights