Thursday, September 24, 2026
WA
Home Bangla নটীর মঞ্চে উজানিয়ার গান – ষ্টার থিয়েটারে গান ও আড্ডা ১৭ই মার্চ...

নটীর মঞ্চে উজানিয়ার গান – ষ্টার থিয়েটারে গান ও আড্ডা ১৭ই মার্চ ২০১৮

0
2180
Star Theater Kolkata
Star Theater Kolkata

নটীর মঞ্চে উজানিয়ার গান

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: আবার নটীর মঞ্চে উজানিয়ার গান। গত ২২ ডিসেম্বর নটীর মঞ্চে ছিলো উজানিয়ার প্রথম আড্ডা গানের আসর। সেই সময় তারা ঘোষণা করেছিল তাদের আড্ডা ও গানের আয়োজন থাকবে নিয়মিত ভাবে। আর সেই ভাবনা থেকে আগামী ১৭ মার্চ নটী বিনোদিনী মঞ্চে (ষ্টার থিয়েটার) উজানিয়ার দ্বিতীয় পর্যায়ের আড্ডা গানের আসর।
এক অস্থির সময় আমাদের চারপাশ জুড়ে। ভারতবর্ষের সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গনতান্ত্রিক রাষ্ট্রীয় কাঠামোকে নষ্ট করতে প্রাধান‍্য দেওয়া হচ্ছে এক ফ‍্যাসিবাদী, ধর্মীয় মেরুকরণের রাজনীতিকে। সুকৌশলে তৈরী করা হচ্ছে ধর্মের নামে মানুষের লড়াইয়ের এক অসহিষ্ণু পরিবেশ। দেশের অখন্ডতা, সংহতি এবং সম্প্রীতির প্রশ্নে এবারের আমাদের গান, আড্ডা, আলোচনা ভীষণ‌ই প্রাসঙ্গিক। গঠন মুলক সাংস্কৃতিক আড্ডা আলোচনার মধ্য দিয়েই তৈরি হয় মানবিক ও উন্নততর জীবনবোধ যা ভবিষ্যতের সাংস্কৃতিক আন্দোলনকে সংগঠিত করে।
আমারা চাইছি আমাদের এই আসর থেকেই উঠে আসুক লোকগানের আগামী প্রজন্ম। নতুন শিল্পীদের গানে গানে সমৃদ্ধ হবে উজানিয়ার আসর।
এই আড্ডা আসরে পরিবেশিত হবে উজানিয়ার এই সময়ের গান। বলছিলেন আয়োজক প্রখ্যাত সঙ্গীতশিল্পী নাজমুল হক।
বর্নময় উপস্থিতি রাজ‍্যসভার সদস্য আহমেদ হাসান ইমরান, কলকাতা পৌরসভার মেয়রপরিষদ অতীন ঘোষ, বিশিষ্ট সরোদশিল্পী পন্ডিত দেবজ্যোতি বোস, কবি অরুন চক্রবর্তী, কবি ফারুক আহমেদ, বিশিষ্ট চিত্রশিল্পী গৌরাঙ্গ কুইল‍্যা।
উজানিয়ার আয়োজনে আমন্ত্রিত কবি, সাহিত্যিক ও শিল্পীদের সৃজনশীল উপস্হাপনায় চিত্রিত হবে অখন্ড ভারতের এক বর্ণময় ছবি।
সব মিলিয়ে এবারের আসরের গুরুত্ব অনেক। আসুন সবাই মিলে এই আসরকে সার্থক ও সদর্থক করে তুলি।
যারা গান গাইবেন কাবিল হোসেন, মিনারুল ইসলাম, অনামিকা তরফদার, কায়া বিশ্বাস, মঞ্জু বৈরাগী, অনুপ কুমার মণ্ডল, রবিউল আলম, মলয় বৈরাগী, মো: সেলিম, শুভমিতা হাজরা, শ্বেতা ব‍্যানার্জী, প্রভাস দত্ত, সন্দীপ চট্টরাজ, ঝুমা রক্ষিত, সিদ্ধার্থ দত্ত, স্নিগ্ধা মিত্র মুখার্জি, অনুমিতা সেনগুপ্ত।
আসরে আসার আমন্ত্রণ রইল।
৯৮৩৬৫৪২৯৮২/৯৮৭৪১১০৫৬১

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights