Thursday, September 17, 2026
WA
Home Bangla UGC নতুন আইন ঔপনিবেশিক শাসনের ছায়াযুক্ত – এক দেশ এক পদ দুই...

UGC নতুন আইন ঔপনিবেশিক শাসনের ছায়াযুক্ত – এক দেশ এক পদ দুই বেতন কাঠামোর প্রস্তাব , প্রতিবাদী কল্যানী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পাল

0
2426
UGC
UGC

UGC এর কলেজ ও বিশ্ববিদ্যালয় বিধি ২০১৮ এর সংশোধনের জন্য UGC র সম্পাদক এর কাছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গৌতম পালের সংশোধনের দাবিপত্র তিনি পেশ করলেন ২৭ ফেব্রুয়ারি ২০১৮ । তিনি যে বিষয় আলোকপাত করেছেন তা ঔপনিবেশিক শাষণকে লজ্জা দেবে । UGC ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষকদের বেতনক্রম সংশোধন সংক্রান্ত ড্রাফট রেগুলেশান বিজ্ঞাপিত করে এবং বিশ্ববিদ্যালয়, কলেজ অধ্যাপক এবং সমাজের সকল শ্রেণীর মানুষের কাছ থেকে মতামত চায়। ২৮ শে ফেব্রুয়ারি ২০১৮ মতামত জমা দেওয়ার শেষ তারিখ ছিল।
অধ্যাপক গৌতম পাল একমাত্র কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হয়ে (২৭/০২/২০১৮) UGC-র সচিবের কাজে একজন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক হিসাবে তাঁর প্রস্তাব পাঠিয়েছেন।
প্রস্তাবে বিশ্ববিদ্যালয় এবং কলেজে শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত কিছু বিধির পরিবর্তন ও কেন্দ্রীয় সরকারের আর্থিক অনুদানের বিষয়গুলো রয়েছে।
প্রস্তাবে মুখ্য বিষয়টি হল :
UGC কে সংশোধিত বেতন ক্রমের জন্য প্রাদেশিক বিশ্ববিদ্যালয়ের ০১.০১.২০১৬ থেকে ৩১.১২.২০২০ অবধি, অর্থাৎ প্রথম পাঁচ বছর বেতনের ৮০ শতাংশ দিতে হবে এবং অবশিষ্ট ২০ শতাংশ রাজ্য দেবে। যদিও UGC র প্রস্তাব অনুযায়ী ০১.০১.২০১৬ থেকে ৩১.০৩.২০১৯ অর্থাৎ প্রথম ৩৯ মাস মোট বেতনের ৫০ শতাংশ দেবে।
উল্লেখ্য, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য UGC বেতনের ১০০ শতাংশ অর্থ বরাদ্দ করবে।
১৯৮৬, ১৯৯৬ এবং ২০০৬ সালের বেতন সংশোধনে কেন্দ্রীয় সরকার (UGC) প্রাদেশিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম ৫ বছর বেতনের ৮০ শতাংশ বরাদ্দ করেছিল। কেন্দ্রীয় ও প্রাদেশিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে UGC র এই বৈষম্যমূলক নিয়মের বিরোধিতা করেছি। যদিও কেন্দ্রীয় এবং প্রাদেশিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে যোগ্যতামান একই।

আমরা সকলে সমবেত ভাবে একই আবেদন রাখছি UGC আধিকারিকদের কাছে|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights