Saturday, September 26, 2026
WA
Home Bangla মিরিকের বিখ্যাত লেকে ভাসমান বাজার তৈরী করা হবে – পাতুলির ভাসমান বাজারের...

মিরিকের বিখ্যাত লেকে ভাসমান বাজার তৈরী করা হবে – পাতুলির ভাসমান বাজারের সাফল্যের পর উত্তরবাংলা পাচ্ছে দ্বিতীয় ভাসমান বাজার

0
3223
Floating Market
Floating Market

মিরিকে তৈরী হবে ভাসমান বাজার

পাটুলির পর এবার মিরিকেও ভাসমান বাজার তৈরী করবে রাজ্য সরকার। পাটুলিতে যে ভাসমান বাজার আছে সেই আদলেই তৈরী হবে এই বাজারটি। ডিপিআর চূড়ান্ত হলে নির্মাণের কাজ শুরু হবে।
মিরিকের বিখ্যাত লেকে এই ভাসমান বাজার তৈরী করা হবে। এই লেকটি এমনিতেই খুবই জনপ্রিয়; এই ভাসমান বাজার তৈরী হলে আরও বেশি সংখ্যক পর্যটকরা এখানে আসবেন। লেকের পাড় সাজানো হবে, আলো দিয়ে সাজানো হবে পুরো অঞ্চলটিকে। একটি পার্কও তৈরী করা হবে, যেখানে পর্যটকদের জন্য থাকবে বসার বেঞ্চ।

মিরিকের এই বাজারে সবজি ছাড়াও দার্জিলিঙের বিখ্যাত চা ও কমলালেবুও পাওয়া যাবে। স্থানীয় হস্তশিল্পেরও প্রসার ঘটবে এই ভাবে।

পাটুলির ভাসমান বাজার ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। শনিবার ও রবিবার শুধু পাটুলি অঞ্চল নয়, আশেপাশের অঞ্চল থেকেও মানুষ আসেন বাজার করতে। সবজি বিক্রেতারা তাদের পসরা নৌকায় তুলে এই বাজারে দোকান সাজান। পুরো অঞ্চলটি আলো দিয়ে সাজানো হয়েছে। বাজারের চারপাশের পথঘাটেরও উন্নয়ন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights