Monday, September 21, 2026
WA
Home Bangla প্রোগ্রেসিভ কেমিস্ট এন্ড ড্রাগস্ট এসোসিয়েশনের রাজ্য কনভেনশন ২৪ মার্চ মৌলালি যুব কেন্দ্রে...

প্রোগ্রেসিভ কেমিস্ট এন্ড ড্রাগস্ট এসোসিয়েশনের রাজ্য কনভেনশন ২৪ মার্চ মৌলালি যুব কেন্দ্রে – জনবিরোধী নীতির জেরে ওষুধ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন

0
2293
Drugs Sales
Drugs Sales

প্রোগ্রেসিভ কেমিস্ট এন্ড ড্রাগস্ট এসোসিয়েশনের রাজ্য কনভেনশন ২৪ মার্চ মৌলালি যুব কেন্দ্রে

সংবাদাতা, কলকাতা: কেন্দ্র সরকারের একের পর এক জনবিরোধী নীতির জেরে ওষুধ ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁরা আতঙ্কিত। এই পরিস্থিতির মোকাবিলা করার জন্য উপযোগী বর্তমান রাজ্যর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সাথে আমরা আছি। মানুষের জন্য লড়াই করেন তিনি। মানুষের ঊর্ধে কেউ নয়। আজকের আমাদের দেশের প্রধানমন্ত্রী ভাবেন তিনি মানুষের ঊর্ধে। আর এই ভাবনা থেকে দেশের মানুষকে সমানে প্রতারণা করে চলেছেন। যারা মানুষের ঊর্ধে নিজেকে ভাবেন তারা শুধু দেশে দাঙ্গা ফ্যাসাদ ছাড়া আর কিছুই বুঝেন না। এখন সময় এসেছে দেশের মানুষকে বাঁচতে হলে আমাদের এগিয়ে যেতে হবে। আজ আমরা ওষুধ ব্যবসায়ীরা নিরাপত্তা হীনতায় ভুগছি। একের পর এক জনবিরোধী নীতি চলছে। আমরা বর্তমান মা মাটি মানুষের সরকারের সাথে আছি। আগামী ২৪ মার্চ তৃণমুল কংগ্রেস প্রভাবিত সংগঠন প্রোগ্রেসিভ কেমিস্ট এন্ড ড্রাগস্ট এসোসিয়েশনের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হতে চলেছে। কলকাতার মৌলালি যুব কেন্দ্রে এই কনভেনশন উপলক্ষে সংস্থার পক্ষে কথাগুলো জানিয়েছেন, তৃণমুল কংগ্রেস প্রভাবিত ওষুধ ব্যবসায়ীদের সংগঠন প্রোগ্রেসিভ কেমিস্ট এন্ড ড্রাগস্ট এসোসিয়েশনের রাজ্য সম্পাদক কৌশিক সরদার।
তিনি বর্তমানে দেশের অসহিংষুতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হচ্ছে। এই অবস্থায় দেশে সম্প্রতি রক্ষা করতে পারবেন একমাত্র আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা চাই দিল্লির মসনদের পরিবর্তন।
আগামী ২৪ মার্চ তৃণমুল কংগ্রেস প্রভাবিত সংগঠন প্রোগ্রেসিভ কেমিস্ট এন্ড ড্রাগস্ট এসোসিয়েশনের রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হতে চলেছে, কলকাতার মৌলালি যুব কেন্দ্রে। এই কনভেনশন অনুষ্টিত হবে সেখানে আমরা এই বিষয়গুলো তুলে ধরব। কেন আমরা পথে নামছি। পাশাপাশি আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃনমূল কংগ্রেসকে পূর্ন সমর্থন জানাবো। কনভেশনে উপস্থিত থাকবেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, সংসদ ইদ্রিস আলী, সাংসদ আহমেদ হাসান ইমরান, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা ও মনটুরাম পাখিরা,এবং শশী পাঁজা। এছাড়া উপস্থিত থাকবেন বিধায়ক অর্জুন সিং, স্বর্ন কমল সাহা ও নমিতা সাহা। আই এন টি টি ইউ সি র শক্তি মন্ডল এবং সমগঠনের চেয়ারম্যান শান্তনু সেন। কার্যকারী সভাপতি খলিলুর রহমান। যুগ্ম সম্পাদক সোমনাথ পাল। উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ সহ অনেকেই উপস্থিত থাকবেন এই কনভেনশনে।
কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির জেরে আজ গোটা পশ্চিমবাংলায় প্রায় এক লক্ষ ওষুধ ব্যবসায়ী গভীর সঙ্কটে।
আগামী কনভেশনে সেইসব বিষয় নিয়ে বিস্তারিত ভাবে আলোকপাত করবেন অতিথিরা। কেন্দ্র সরকারের এই জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা তৈরি করে আগামীতে পথে নামার ডাক দিলেন উদার আকাশ পত্রিকা ও প্রকাশনের সম্পাদক ফারুক আহমেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights