Tuesday, September 22, 2026
WA
Home Bangla মমতার বাংলায় মমতার পরশ – ৯৭টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিজ্ঞানভিত্তিক প্রসবের ব্যবস্থা হচ্ছে

মমতার বাংলায় মমতার পরশ – ৯৭টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে বিজ্ঞানভিত্তিক প্রসবের ব্যবস্থা হচ্ছে

0
3264
Cesarean Deliveries - Mother India
Cesarean Deliveries - Mother India

বাংলায় আরও ৯৭টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রসবের ব্যবস্থা হচ্ছে

রাজ্যের আরও ৯৭টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চালু হচ্ছে প্রসবের সুবিধা। স্বাস্থ্য দপ্তর সূত্রে এ খবর জানা গিয়েছে। প্রসঙ্গত, রাজ্যে বর্তমানে ৯১৫টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র বা পিএইচসি আছে। তার মধ্যে ১২৮টিতে প্রসবের সুবিধা রয়েছে।

৯৭টি স্বাস্থ্যকেন্দ্রে প্রসবের সুবিধা চালু করতে প্রয়োজনীয় নার্সিং কর্মীদের ইতিমধ্যেই নিয়োগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তে সবশুদ্ধ ডেলিভারি পয়েন্ট বা প্রসবের সুবিধা থাকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বেড়ে হবে ২২৫।

রাজ্য স্বাস্থ্য দপ্তরের এক পদস্থ কর্তা বলেন, এজন্য স্বাস্থ্যকেন্দ্রগুলিতে প্রয়োজনীয় সংখ্যক নার্স পাঠানো হচ্ছে। কমপক্ষে একজন করে চিকিৎসক তো আছেনই। সংখ্যাটি আরও বাড়ানো হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights