Sunday, September 20, 2026
WA
Home Bangla বাংলার পাখি পাচ্ছে নতুন বই – সুন্দরবনের পাখিদের নিয়ে বই প্রকাশ...

বাংলার পাখি পাচ্ছে নতুন বই – সুন্দরবনের পাখিদের নিয়ে বই প্রকাশ করবে বন দপ্তর

0
4236
Birds of Sunderban
Birds of Sunderban

সুন্দরবনের পাখিদের নিয়ে বই প্রকাশ করবে বন দপ্তর

বাংলার ইতিহাস এক সম্বৃদ্ধ মননের ইতিহাস শুধু সাহিত্য সংস্কৃতি নয়, বিশুদ্ধ বিজ্ঞান চর্চা বা সমাজদর্শন ও অনন্য গভীর মানবিক গুনাবলীর চর্চা বাংলার নিজের পরিচয় | অজয় হোমের বাংলার পাখি বা সেলিম আলীর ইন্ডিয়ান বার্ডস অর্নিথলোজির এক অনবদ্ধ দল্লিল| কিন্তু সাম্প্রতিক কালে সুন্দেরবান নিয়ে একটি প্রামান্য বই প্রয়োজন হয়ে পরেছিল|

সময়ের দাবি মেনে সুন্দরবন অঞ্চলের সমস্ত পাখিদের সচিত্র বিবরণ সংকলিত একটি বই প্রকাশ করতে চলেছে রাজ্য বন দপ্তর। রাজ্য সরকারের তরফে এই রকম উদ্যোগ এই প্রথম।

রয়্যাল বেঙ্গল টাইগারের জন্য বিশ্ব বিখ্যাত সুন্দরবন। কিন্তু এই ম্যানগ্রোভ বনে যে লুকিয়ে আছে নানা প্রজাতির পাখির সম্ভার, তা দেশী ও বিদেশী পর্যটকের কাছে তুলে ধরতেই এই বই প্রকাশিত করা হচ্ছে। এই উদ্যোগের ফলে সুন্দরবন সম্বন্ধে পর্যটকদের অনেকটাই ধারণা বদলাবে।

বন দপ্তরের আধিকারিকরা এক স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যৌথ উদ্যোগে এই কাজ করছে। কোন অঞ্চলে কোন পাখিরা আসে তা চিনিয়ে দিতে সাহায্য করছেন স্থানীয় মানুষরা। সুমিত সেন, দেশের অন্যতম সেরা পক্ষিবিদ, পাখিদের ছবি তুলেছেন বইটির জন্য।

খুব শীঘ্রই এই বইটি প্রকাশিত হতে চলেছে। সুন্দরবনে অনুষ্ঠিত হতে চলা বনবান্ধব মেলায় বনমন্ত্রীর হাতে এই বইটির প্রকাশ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights