Saturday, November 14, 2026
WA
Home Bangla রাজ্যজুড়ে হিংসার বাতাবরণ বন্ধ ও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ ফেডারেশন

রাজ্যজুড়ে হিংসার বাতাবরণ বন্ধ ও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ ফেডারেশন

0
2668
Governor House
Governor House
Buy on Amazon
Buy Now on Amazon

রাজ্যজুড়ে হিংসার বাতাবরণ বন্ধ ও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের দাবিতে রাজ্যপালের দ্বারস্থ ফেডারেশন

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: রামনবমীর নামে রাজ্যের বিভিন্ন প্রান্তে একশ্রেণীর মানুষের পরিকল্পিত হিংসা ছড়ানোর প্রতিবাদে ও ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মঙ্গলবার দুপুরে সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের সাধারণ সম্পাদক মহঃ কামরুজ্জামানের নেতৃত্বে এক প্রতিনিধি দল কলকাতার রাজভবনে রাজ্যপালের দপ্তরে স্বারক লিপি প্রদান করেন।

প্রতিনিধি দলে ছিলেন আমানত ফাউন্ডেশনের জনাব শাহ আলম, জমিয়তে আহলে হাদিসের আলমগীর সরদার, সংখ্যালঘু যুব ফেডারেশনের বাবর হোসেন, আসরাফ আলি মোল্লা, সংখ্যালঘু ছাত্র কাউন্সিলের নাজমুল আরেফিন, সাংবাদিক মোক্তার হোসেন মন্ডল সহ অন্যান্যরা।
স্বারক লিপি দিয়ে ফিরে এসে নাজমুল আরেফিন বেঙ্গল রিপোর্ট প্রতিনিধিকে জানান যে ‘আমরা মাননীয় রাজ্যপালের কাছে দাবি জানিয়েছি অবিলম্বে আসানসোল ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করা হোক, আসানসোল ও দত্তপুকুরের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হোক। আসানসোলে হিংসা চলাকালীন যে সমস্ত পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারেন নি তাদের অবিলম্বে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হোক।

মহঃ কামরুজ্জামান বলেন ‘সারা দেশ যখন আসানসোলের পুত্র হারানো ইমামের অবস্থানে কুর্নিশ জানাচ্ছেন তখন মাননীয় রাজ্যপাল আসানসোলে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে দেখা না করে একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলে ফিরেছেন যা রাজ্যের মানুষের জন্য যথেষ্ট উদ্বেগজনক। এবং রাজ্যপালের এই ভূমিকার তীব্র নিন্দা জানাই। আসানসোলের ঘটনার পর সারা রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপত্তা হীনতায় ভুগছে রাজ্যপাল এব্যাপারে সদর্থক ভুমিকা পালন করুন।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights