Saturday, September 26, 2026
WA
Home Bangla স্বাস্থ্য ক্ষেত্রে পথ দেখাছে বাংলা – স্বাস্থ্য সাথী এক দৃষ্টান্তমূলক স্বাস্থ্যবীমা প্রকল্প

স্বাস্থ্য ক্ষেত্রে পথ দেখাছে বাংলা – স্বাস্থ্য সাথী এক দৃষ্টান্তমূলক স্বাস্থ্যবীমা প্রকল্প

0
2683
Mamata
Mamata

স্বাস্থ্য সাথী – এক দৃষ্টান্তমূলক স্বাস্থ্যবীমা প্রকল্প

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৬ সালে জনপ্রিয় স্বাস্থ্য সাথী প্রকল্প চালু করেন। ওই বছরেরই ২৫ শে ফেব্রুয়ারি এই বীমার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রায় সমস্ত সরকারি কর্মী, অস্থায়ী কর্মী, চুক্তিভিত্তিক কর্মী সকলকেই এই বীমার আওতায় আনা হয়।

অন্যান্য প্রকল্পের মতো এই স্বাস্থ্য সাথী প্রকল্পও তথ্য প্রযুক্তি নির্ভর। এই প্রকল্প কাগজপত্র বিহীন, ক্যাশলেস, স্মার্ট-কার্ড নির্ভর। অনলাইনে ই-হেলথ রেকর্ডে সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে যা পরে দেখা যাবে। এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে রাজ্যের ৮৫০ সরকারি হাসপাতাল ও নার্সিং হোমে।

এই প্রকল্পের আওতায় ৪৪.৫ লক্ষ সরকারি কর্মী ও তাদের পরিবারকে আনা হয়েছে এখন পর্যন্ত। তাদের ৬৪ কিলোবাইটের স্মার্ট কার্ড দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ৯৬০৮৮ জন এই প্রকল্পে সুবিধা নিয়েছেন।

এই প্রকল্পের জন্য অর্থ দপ্তর ১৩৬৩.৭২ কোটি টাকা বরাদ্দ করেছে।বাংলা রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনাতেও ব্যাপক সফলতার সঙ্গে কাজ করেছে। এই প্রকল্পের সুবিধা রাজ্যের সবকটি জেলায় পাওয়া যায়। রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনাতে উপকৃত মানুষ যারা ইতিমধ্যেই স্মার্ট কার্ড পেয়েছেন, তার সংখ্যা ২৮৬০২৭।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights