Friday, October 23, 2026
WA
Home Bangla কবিতা পাঠের আন্তরিক আয়োজনে কবিতা পড়লেন কবি ও উদার আকাশ পত্রিকার সম্পাদক...

কবিতা পাঠের আন্তরিক আয়োজনে কবিতা পড়লেন কবি ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ

0
2233
Faruque Ahamed
Faruque Ahamed

কবিতা পাঠের আন্তরিক আয়োজনে কবিতা পড়লেন কবি ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ

শব্দসাঁকো আয়োজিত, ৯ নং সাহিত্য পাড়া লেন সাহিত্য পাড়ায় সাহিত্য আড্ডা।

সংবাদদাতা: কথায় আলোচনায় উপস্থিত ছিলেন মিহির সরকার। বললেন সাহিত্যআড্ডায় কবিতাপাঠের প্রাসঙ্গিকতা নিয়ে। ঋজুরেখ চক্রবর্তী বললেন অনলাইন সাহিত্য নিয়ে। অজিতেশ নাগ বললেন বর্তমান বাংলা সাহিত্যে সবুজপত্রের ভূমিকা নিয়ে।

অর্নব সাহা আলোচনা করলেন রমরমিয়ে গজিয়ে ওঠা ছোট প্রকাশনগুলির গুরুত্ব কতটা এই বিষয়ের উপর। সৌরভ চন্দ্র আলোকপাত করলেন কবি প্রেম ও প্রেমের কবি বিষয় নিয়ে।
তন্ময় মণ্ডল তুলে ধরলেন জেলায় জেলায় লিটল ম্যাগাজিন মেলা আদৌ কতটা প্রাসঙ্গিক বিষয় নিয়ে।

১২টি বই প্রকাশ, আড্ডা আলোচনা আবৃত্তি ও কবিতা পাঠের আন্তরিক আয়োজনে কবিতা পড়লেন কবি ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ।

৮ এপ্রিল ২০১৮, রবিবার, বিকেল সাড়ে চারটের সময় কলকাতার নন্দন চত্বরের অবনীন্দ্র সভাগৃহ চলল এই সাহিত্য উৎসব। বহু কবি সাহিত্যিকদের আন্তরিক উপস্থিতি মুগ্ধ করল দর্শকমহলকে।

অনুষ্ঠান পরিচালনা করলেন প্রাণেশ ভট্টাচার্য সম্পাদক, ৯ নং সাহিত্য পাড়া লেন।

আন্তরিক আমন্ত্রণে ও আয়োজনে ছিলেন সৌরভ বিশাই , সম্পাদক , শব্দসাঁকো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights