Wednesday, September 23, 2026
WA
Home Bangla মাটির গানে মাটির টানে নির্মল বাংলার প্রচারে বাংলার লোকশিল্পীরা

মাটির গানে মাটির টানে নির্মল বাংলার প্রচারে বাংলার লোকশিল্পীরা

0
2287
Folk Artist
Folk Artist

নির্মল বাংলার প্রচারে লোকশিল্পীরা

নিজের সন্কৃতির মূল্য যে কোন মানুষের কাছে এক আলাদা আবেদন রাখে আর সেই ভাবনা কেই কাজে লাগছে বাংলার সরকার | সুস্থ্য জীবন শৈলীর প্রচার সচেতনতার জন্য জরুরি| 

গ্রামাঞ্চলের মানুষদের মধ্যে নির্মল বাংলা মিশন নিয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারে নেমেছেন লোক শিল্পীরা, যা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের এক অভিনব উদ্যোগ।

ইতিমধ্যেই নদিয়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলী, পূর্ব মেদিনীপুর, কোচবিহার, পূর্ব ও পশ্চিম বর্ধমান – এই ৮টি জেলাকে নির্মল জেলা ঘোষণা করা হয়েছে। শীঘ্রই আরও ৬টি জেলাকে নির্মল ঘোষণা করা হবে; এগুলি হল যথাক্রমে – হাওড়া, বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম মেদিনীপুর।

এই প্রথমবার লোকশিল্পীরা এই রকম একটা প্রকল্পের প্রচার করছেন। গ্রাম বাংলার মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগ বিভিন্ন ধরনের লোকশিল্প – যেমন, বাউল, কীর্তন, ভাওয়াইয়া, ঝুমুর, ছৌ ইত্যাদি – ব্যবহার করছে।

লোকশিল্পীদের জন্য বিভিন্ন থিম বরাদ্দ করা হয়েছে এবং সেই অনুযায়ী তারা গান রচনা করেছেন। গানগুলির মাধ্যমে সাধারণ মানুষের প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য জোর দেওয়া হচ্ছে, কঠিন বর্জ্য অপসারণের বিষয়ে সচেতন করা হচ্ছে, সংক্রমণ থেকে বাঁচার জন্য হাত ধোয়া এবং মৌলিক স্বাস্থ্যবিধি সংক্রান্ত সমস্যাগুলি সম্পর্কে মানুষকে অবগত করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights